গোলাপগঞ্জে পাষন্ড বর্বর ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা। নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৫০)।
বাবার দ্বিতীয় বিয়ের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তার তিন ছেলে। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে তোতা মিয়া মারা যান। ঘটনার পর থেকে ছেলেরা পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তোতা মিয়া ১৫ দিন আগে আগের স্ত্রী দিলারা বেগমকে তালাক দিয়ে নতুন বিয়ে করেছেন। এ বিষয়কে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় তার ৩ ছেলে মাসুম আহমদ, তামিম আহমদ ও নাজিম আহমদের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে রাত ৮টার দিকে তোতা মিয়ার ছেলেরা অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি আঘাত করেন।
জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী তোতা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে নিহত তোতা মিয়ার বাড়িতে রাত ১টা পর্যন্ত অবস্থানের পর চলে আসি। লাশ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে রয়েছে। ঘাতক ছেলেদের গ্রেফতারে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ছেলেরা পলাতক রয়েছে।
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
-
গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা
-
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে?
আরও পড়ুন: