ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

কৃষ্ণাঙ্গ-ভারতীয় কমলা হ্যারিসকেই রানিংমেট হিসেবে বেছে নিলেন বাইডেন

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ০৫:৫৭ এএম

কৃষ্ণাঙ্গ-ভারতীয় কমলা হ্যারিসকেই রানিংমেট হিসেবে বেছে নিলেন বাইডেন
আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিংমেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকেই বেছে নিলেন ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। অনেক জল্পনা আর পর্যালোচনা শেষে মঙ্গলবার রানিংমেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করলেন তিনি। নির্বাচনে রিপাবলিকানদলীয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বাইডেন-কমলা জুটির। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস অবশ্য প্রেসিডেন্ট পদের জন্য প্রচারণা শুরু করেছিলেন। ডেমোক্র্যাটদের প্রাইমারি সিলেকশনে বাইডেনের সমালোচনা করতেও দেখা যায় তাকে। ওবামা প্রশাসনে দুই দফায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো ৭৭ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার সময় জানিয়েছিলেন তার রানিংমেট হবেন একজন নারী। অনেক কাটাছেড়ার পর শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় যে পাঁচ নারীর নাম ছিল, কমলা হ্যারিস ছিলেন শীর্ষে। দীর্ঘদিন ধরে গোপনে নানা পর্যালোচনা শেষে মঙ্গলবার নিজের রানিংমেটের নাম ঘোষণা করে এক টুইট বার্তায় বাইডেন লিখেছেন, ‘আমি অত্যন্ত সম্মানের সঙ্গে রানিংমেট হিসেবে কমলা হ্যারিসের—একজন নির্ভীক সৈনিক ও দেশের অন্যতম সেরা সরকারি এক কর্মচারী— নাম ঘোষণা করছি।’ কৃষ্ণাঙ্গ ও ভারতীয় মিশ্র বর্ণের কমলা হ্যারিস (৫৫) মার্কিন সিনেটে প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা কৃষ্ণাঙ্গ আমেরিকান ও মা ভারতীয়। প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ ও একইসঙ্গে ভারতীয় হিসেবে এই পদে তিনি মনোনীত হলেন। যুক্তরাষ্ট্রে চতুর্থ কোনো নারী হিসেবে প্রেসিডেন্ট পদের লড়াইয়ের জন্য মনোনীত হলেন কমলা। রানিংমেট নির্বাচিত হওয়ায় বাইডেন প্রেসিডেন্ট নির্বচিত হলে আগামী চার কিংবা আট বছরের জন্য ডেমোক্র্যাটদের ডি-ফ্যাক্টো নেতা হতে যাচ্ছেন কমলা হ্যারিস— নিউইয়র্ক টাইমস এমনটাই লিখেছে। ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হওয়ার পর কমলা হ্যারিস এক টুইট বার্তায় লিখেছেন, ‘জো বাইডেন আমেরিকার জনগণকে একীভূত করতে পারবেন কারণ তিনি আমাদের জন্য লড়াই করেই জীবন কাটিয়েছেন। এবং প্রেসিডেন্ট হিসেবে তিনি এমন একটি আমেরিকা তৈরি করবেন; যা আমাদের আদর্শ অনুসারে চলবে’। বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট পদের আমাদের দলের মনোনীত প্রার্থী হিসেবে তার সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত, এবং তাকে আমাদের সর্বাধিনায়ক হওয়ার জন্য যা করতে হবে তা করার জন্য আমি সম্মানিত’। বাইডেন কমলা হ্যারিসের নাম ঘোষণা করার পরপরই তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন থেকে শুরু করে গত নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। কমলার প্রতিদ্বন্দ্বীরাও তাকে অভিনন্দিত করেছেন। রাজনীতিতে আসার আগে থেকেই আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেন কমলা হ্যারিস। তাকে ডেমোক্র্যাটিক পার্টির উদারনৈতিক পক্ষের সঙ্গে বনেদি ডেমোক্র্যাটদের মধ্যে একটা যোগসূত্র হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক নাগরিক আন্দোলনের সময়েও তাকে অগ্রভাগে দেখা গেছে। নিউইয়র্ক টাইমস লিখেছে, রানিংমেট নির্বাচনের ক্ষেত্রে জীবনের বেশিরভাগ সময় কৌসুলি হিসেবে কাটানো উদারনৈতিক ডেমোক্র্যাট হিসেবে পরিচিত কমলাই ছিলেন বাইডেনের জন্য সবচেয়ে নিরাপদ পছন্দ। ডেমোক্র্যাটিক এস্টাবলিশমেন্টের একজন বিশ্বাসযোগ মিত্র হিসেবে বিবেচনা করা হয় তাকে। রানিংমেট হিসেবে কমলা হ্যারিসকে বেছে নেওয়ার খবর সমর্থকদের জানিয়ে মুঠোফোন ও ই-মেইল বার্তায় জো বাইডেন লিখেছেন, ‘জো বাইডেন বলছি, বড় সংবাদ; আমি কমলা হ্যারিসকে আমার রানিংমেট হিসেবে বেছে নিয়েছি। আপনাদেরকে নিয়ে একসঙ্গে আমরা ট্রাম্পকে হারাতে যাচ্ছি’।