ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

করোনা সংক্রমণের তৃতীয় ডেউয়ের আশঙ্কা: এক মাসের লকডাউনে প্যারিস

প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ০১:০৪ এএম

করোনা সংক্রমণের তৃতীয় ডেউয়ের আশঙ্কা: এক মাসের লকডাউনে প্যারিস
করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে ফ্রান্স। এ কারণে শুক্রবার (১৯ মার্চ) মধ্যরাত থেকে এক মাসের লকডাউন ঘোষণা করা হয়েছে রাজধানী প্যারিসে। এই ঘোষণার ফলে ফ্রান্সের ১৬টি স্থানের দুই কোটি ১০ লাখ মানুষ নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে বিবিসি জানিয়েছে। তবে নতুন এই লকডাউন আগের মতো ততটা কড়াকড়ি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাস্টেক্স। তিনি বলেন, ‘লকডাউনেও লোকজন বাইরে অনুশীলনে যেতে পারবেন।’ তিনি বলেন, ‘করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফ্রান্সে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৫ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছেন। রাজধানী প্যারিসের অবস্থা ভয়বাহ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেন, ‘কেবল রাজধানীতেই আইসিইউতে রয়েছেন এক হাজার ২০০ মানুষ। যা গত নভেম্বরে চলা দ্বিতীয় ঢেউয়ের সময়ের চেয়েও সর্বোচ্চ।’ এ অবস্থায় সেখানে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিষেধাজ্ঞার ফলে কম গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তবে স্কুল খোলা থাকবে, পাশাপাশি সেলুন খোলা রাখা যাবে, তবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে। সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আট্টাল বলেন, ‘সম্প্রতি দেয়া দুটি লকডাউনের চেয়ে নতুন করে দেয়া লকডাউনের পার্থক্য থাকবে। কোন কোন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে আর কোনগুলো বন্ধ থাকবে তা পরে বিস্তারিত জানানো হবে।’ নতুন নিষেধাজ্ঞার মধ্যে লোকজন বাড়ি থেকে ১০ কিলোমিটারের মধ্যে অনুশীলন করতে যেতে পারবেন। তবে যুক্তিযুক্ত কারণ ছাড়া দেশের অন্যান্য এলাকায় ভ্রমণ করতে পারবেন না। বাড়ির বাইরে যেতে কারণ উল্লেখ করে সংক্রমিত এলাকার বাসিন্দাদের একটি ফরম পূরণ করতে হবে। হাটস-ডে-ফ্রান্স, সেইনে-মেরিটাইম এবং ইউরো অঞ্চল এবং ফ্রেন্স রিভিয়েরার আলপস-মেরিটাইমসসহ বৃহত্তর প্যারিস অঞ্চল এই লকডাইনের আওতায় থাকবে। এছাড়া ফ্যান্সে বিদ্যমান কারফিউ বহাল থাকবে। এক ঘণ্টা পিছিয়ে সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে সূর্যের আলো ফোটা পর্যন্ত তা কার্যকর থাকবে। এদিকে, শুক্রবার থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকার ব্যবহারও পুনরায় শুরু হবে। এই টিকা যে নিরাপদ তা প্রমাণ করতে নিজেই টিকা নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ক্যাস্টেক্স। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের সহায়তায় তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর বেশ কয়েকজনের শরীরে রক্ত জমাট বাঁধার অভিযোগে জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্সসহ ইউরোপের ১৩টি দেশ এর ব্যবহার স্থগিত করে। তবে এই টিকা নিরাপদ- ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) এমন ঘোষণার পর আবার প্রয়োগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।