ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

কক্সবাজারে কেন মার্কিন সেনা?

প্রকাশিত: ২১ মে ২০২৫, ১০:১৮ পিএম

কক্সবাজারে কেন মার্কিন সেনা?

কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমানবাহিনীর সদস্যদের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সৈকতের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনার জন্ম দেয়।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, একটি যৌথ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে মার্কিন সেনা ও বিমানবাহিনীর একটি দল বর্তমানে কক্সবাজারে অবস্থান করছে।

১৮ মে শুরু হওয়া চার দিনের এই প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার (২১ মে ২০২৫)। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে দুর্গতদের উদ্ধার তৎপরতা নিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে এই প্রশিক্ষণ পরিচালিত হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য মার্কিন সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সহায়তায় একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।” প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

তিনি আরও জানান, কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলে ফায়ার সার্ভিসের ১৫ জন সদস্য এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনায় যুক্ত ছিলেন মার্কিন সেনা ও বিমানবাহিনীর নয়জন সদস্য।

তানহারুল ইসলাম বলেন, “আজ বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেইলিং পয়েন্ট এলাকায় প্রশিক্ষণের শেষ পর্ব অনুষ্ঠিত হয়।”

তিনি জানান, “মার্কিন দূতাবাসের সহায়তায় পরিচালিত এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়েছে।”

এই প্রশিক্ষণে বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় আটকে পড়া মানুষদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া দুর্গতদের নিরাপদে ফিরিয়ে আনার কৌশল এবং জরুরি মুহূর্তে প্রতিক্রিয়ার দক্ষতা শেখানো হয়েছে।

“উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশিক্ষণটি পরিচালিত হয়েছে,” বলেন তিনি।