ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

ওসমানীনগরে সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়দানকারীকে ২ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:৪২ পিএম

ওসমানীনগরে সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়দানকারীকে ২ মাসের কারাদণ্ড
সিলেটের ওসমানীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জামায়াত নেতা পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা সৃষ্টির অপরাধে মো. মাহবুবুর রহমান (৩২) নামের এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়ে আদালতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনি দোষ স্বীকার করলে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন তাকে এই দণ্ড দেন। অভিযুক্ত যুবক ওসমানীনগরের সাদীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাহবুবুর নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহ্বায়ক ও জায়ামাত নেতা পরিচয় দেন। এ পরিচয় ব্যবহার করে অনিয়মতান্ত্রিকভাবে জায়গার নামজারি করে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকি দিয়ে আসছিলেন তিনি। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও ও মব সৃষ্টি করে ভাঙচুর করার হুমকি দেন। উপজেলা প্রশাসন আরও জানায়, সোমবার ভূমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারও হুমকি দিলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এই কাজে তাকে ডা. আব্দুল লতিফ ও আমান আহমদ প্ররোচনা দিয়েছেন বলে তিনি জানান। আদালত তাকে দণ্ডবিধির ১৮৬ ধারায় ২ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকার অর্থদণ্ড করে জেলহাজতে পাঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকি দেওয়াসহ সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিল। সোমবার অফিসে এসে আবারও হুমকি দেন। ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি দোষ স্বীকার করায় তাকে আইনগতভাবে আদালত বসিয়ে আদালতে পাঠানো হয়েছে।