ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

এমিরেটসের ফ্লাইট ২১ মে থেকে ৯টি রুটে চালু হচ্ছে

প্রকাশিত: ১৭ মে ২০২০, ০৩:৩৮ পিএম

এমিরেটসের ফ্লাইট ২১ মে থেকে ৯টি রুটে চালু হচ্ছে
এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল । প্রতিষ্ঠানটি ২১ মে থেকে ৯টি রুটে ফের ফ্লাইট চালু করছে। বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, মিলান, মাদ্রিদ, শিকাগো, টরোন্টো, সিডনি ও মেলবোর্নে নির্ধারিত শিডিউলে ফ্লাইট চালু করবে তারা। এছাড়া, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার যাত্রীদের দুবাই সংযোগ দেয়ারও প্রস্তাব দিয়েছে এমিরেটস কর্তৃপক্ষ। দুবাইতে লকডাউন শিথিল করে পার্ক, বেসরকারি সমুদ্র সৈকত খুলে দেয়ার পরেরদিনই এ ঘোষণা দিল জনপ্রিয় এয়ারলাইনটি। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, লকডাউন শিথিলের অংশ হিসেবে এখন থেকে দুবাইয়ের সব হোটেল ও সরকারি পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে পার্কে এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হওয়া যাবে না। এছাড়া হোটেলের অতিথিদের জন্য বেসরকারি সৈকতও খুলে দেয়া হয়েছে। তবে পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দুবাইয়ে ট্রাম ও ফেরি সার্ভিসও ফের চালু হয়েছে। তবে শহরটিতে মসজিদ, নাইটক্লাব ও সরকারি সমুদ্র সৈকত এখনও বন্ধ। করোনাভাইরাস প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হয় দুবাইয়ে। পাশাপাশি জারি করা হয় ২৪ ঘণ্টার কারফিউ। গত ২৪ এপ্রিল নিষেধাজ্ঞা শিথিল করে কর্তৃপক্ষ। সে সময় ২৪ ঘণ্টার কারফিউ কমিয়ে রাতে আট ঘণ্টায় নামিয়ে আনা হয়। এছাড়া ধারণক্ষমতার ৩০ শতাংশ জনসমাগমের শর্তে খুলে দেয়া হয়েছে সব রেস্টুরেন্ট-শপিংমলও। দুবাইয়ের মতো আমিরাতের অন্যান্য শহরেও শিথিল হয়েছে লকডাউন। দেশটির রাজধানী আবুধাবিতে বেশ কিছু শপিংমল খুলে দেয়া হয়েছে। শারজাহতেও শপিংমল খোলা, সেখানে রেস্টুরেন্টে খাওয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ১৯ হাজার ৬৬১ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস। মারা গেছেন অন্তত ২০৩ জন, যা এ অঞ্চলের উপসাগরীয় দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আমিরাতে নিম্নআয়ের অভিবাসী কর্মীদের মধ্যে সম্প্রতি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর পরপরই অবশ্য পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটি ঘোষণা দিয়েছে, এখন থেকে সব আমিরাতি নাগরিক, স্থানীয় কর্মী, অন্তঃসত্ত্বা ও ৫০ বছর বয়সোর্ধ্বদের করোনা পরীক্ষা হবে বিনামূল্যে।