ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
সর্বশেষ
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়?

ইতালিতে করোনার তৃতীয় ঢেউ: কঠোর লকডাউন ঘোষণা

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ০৫:১৯ পিএম

ইতালিতে করোনার তৃতীয় ঢেউ: কঠোর লকডাউন ঘোষণা
করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে ইতালিতে ফের সংক্রমণ বেড়েছে। দেশটির সব অঞ্চলই এখন ‘রেড জোন’। করোনায় ইউরোপে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে প্রথম সারিতে থাকা দেশটির প্রশাসন সীমাবদ্ধতার মধ্যেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলছে। খবর বিবিসির। তবে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে পুরোনো ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার’ ঘিরে জনসমাগম ঠেকাতে এবার তিনদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে এ ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে পরিবারের সঙ্গে উদযাপনে কোনো বাধা নেই। এদিকে লকডাউন চললেও চার্চগুলো খোলা থাকছে। কিন্তু উপাসকরা ‘ইস্টার’ অনুষ্ঠানে গণহারে মানুষের যোগ দিতে নিরুৎসাহিত করছেন। ফলে গত বছরের মতো এবারও পোপ ফ্রান্সিস জনশূন্য সেন্ট পিটার্স স্কয়ারে ‘ইস্টার’-এর বক্তৃতা করবেন। চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইতালি। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটি অন্যান্য দেশের তুলনায় ক্ষতি কিছুটা কমাতে সক্ষম হলেও তৃতীয় ঢেউ নিয়ে এখন চিন্তিত ইতালি সরকার। ফলে সংক্রমণ ঠেকাতে ঘোষিত লকডাউন কঠোরভাবে পালনে জনসাধারণকে বাধ্য করা হচ্ছে। নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। তবে রেস্টুরেন্টগুলো থেকে অনলাইনে খাবার কেনার সুযোগ রয়েছে। রেড জোন ঘোষিত এলাকায় সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে ইস্টার উপলক্ষে একই এলাকায় বসবাস করা মানুষ তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে যেতে পারবে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামোরগেস বলেছেন, কোনোভাবেই লকডাউন ভঙ্গ করা উচিত হবে না। এখনই সময় ইতালিয়ানদের দায়বদ্ধতা দেখানোর। ভ্যাকসিন আসছে এবং মানুষ গ্রহণ করছেন। সবাই যখন ভ্যাকসিনের আওতায় আসবেন, তখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এক লাখ ১০ হাজার ৩২৮ জন মারা গেছেন। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ২৯ হাজার মানুষ। এখনও প্রতিদিন অন্তত ২০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছেন। গত ১ এপ্রিল একদিনে শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৬৩৪ জন এবং মারা গেছেন ৫০১ জন।