ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

ইটালীতে তীব্র সংকটে বাংলাদেশি ব্যবসায়ীরা

প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ০৫:৩৫ পিএম

ইটালীতে তীব্র সংকটে বাংলাদেশি ব্যবসায়ীরা
করোনা মহামারীর কারণে ইউরোপের অর্থনৈতিক মন্দায় নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটে পড়েছে ইউরোপের প্রায় অর্ধলক্ষাধিক বাংলাদেশী ব্যবসায়ী।সবচেয়ে বেশি সংকটের শিকার হয়েছেন ক্ষুদ্র ও মাঝারী বাংলাদেশী ব্যবসায়ীরা। বিশেষ করে ইতালিতে বাংলাদেশী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। অনেক বাংলাদেশী ব্যবসায়ীরা মারাত্মকভাবে লোকসানের মুখে। ফলে অনেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। ইতালিতে মার্চ এর প্রথম দিকে করোনা সংক্রমন তীব্র আকার ধারণ করলে ইতালিতে বসবাস করা প্রায় দুই লক্ষ বাংলাদেশিরাও সঙ্কটময় পরিস্থিতিতে পড়েন। চাকুরীজীবীদের জন্যে সরকারি প্রনোদনার ব্যবস্থা থাকলেও ব্যবসায়ীদের জন্য সরকারি সহযোগিতা অপ্রতুল থাকার কারণে ব্যবসায়ীরা সঙ্কটে পড়েন। প্রায় অর্ধেকের বেশি ক্ষুদ্র ও মাঝারি ধরণের ব্যবসায়ীদের লোকসান গুণতে গুণতে বর্তমানে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে পর্যটন নির্ভর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতালির রোম, ভ্যানিস, ফ্লোরেন্স শহর বর্তমানে পর্যটনশূণ্য হওয়ার কারণে,পর্যটন নির্ভর বাংলাদেশী ব্যবসায়ীদের অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে । কভিড-১৯ মহামারী শুরুর পর থেকে ৪ মাস একটানা লোকশান গুনে অনেকে মূলধন হারিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। অনেক বাংলাদেশী ব্যবসায়ী করোনা মহামারীর চরম সংক্রমনকালীন সময়ে ৩ মাস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। মহামারি সঙ্কট প্রাথমিকভাবে কেটে যাবার পরও আগের স্বাভাবিক অবস্থা না ফেরা সম্ভব হয়নি।, বর্তমানে নিজেদের জমানো টাকা খরচ করে ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। বাকী পড়ে যাচ্ছে মোটা অংকের দোকানভাড়াসহ সরকারের ট্যাক্স ও কর্মচারীর বেতন। বড় ধরণের লোকশান গুণেও বর্তমান সময় পর্যন্ত যারা টিকে আছে, তারা ভবিষ্যত অন্ধকার দেখছে। ইতালিতে ব্যবসার ভরা মৌসুম ধরা হয়- জুন থেকে সেপ্টেম্বর মাসকেই। এই সময়ে ইতালির বিখ্যাত শহরগুলো পর্যটনশূন্য এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রেতাবিহীন। ইউরোপের বিভিন্ন বড় শহরে ছড়িয়ে থাকা বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, করোনা মহামারীর সংক্রমনের কারণে প্রায় কোন রকম প্রস্তুতি ছাড়াই সরকার ঘোষিত লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে তাদের। কিন্তু পুনরায় খোলার পরেও অনেক ব্যবসায়ীদের বিক্রি পড়ে গেছে শতকরা ৭০ থেকে ৯০ ভাগ। বর্তমানের বিক্রি দিয়ে ব্যবসার আনুষাঙ্গিক খরচের এক তৃতীয়াংশও পুরণ হবে না বলে জানিয়েছেন অনেক ব্যবসায়ী। তবে লক ডাউনের কারণে অনেক শহরে মানুষ গৃহবন্ধী হয়ে পড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দোকান অর্থাৎ আলিমেন্টারি ও ফলের দোকানসহ তৈরি খাবার হোমডেলিভারীর সাথে জড়িত ব্যবসায়ীদের ব্যবসা ভালো হয়েছে বলেও জানা গেছে। তবে, বর্তমানে সারা ইউরোপ জুড়ে চলা অর্থনৈতিক মন্দার প্রভাব পড়া নিয়ে সঙ্কায় আছেন।