ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

আদালতে ফিসারি মাছ চুরির মামলা বাস্তবে দেখা গেল ধানক্ষেত !

প্রকাশিত: ০২ জুন ২০২১, ০৬:১৭ এএম

আদালতে ফিসারি মাছ চুরির মামলা বাস্তবে দেখা গেল ধানক্ষেত !
সম্প্রতি নেত্রকোনার বিজ্ঞ আমলী আদালতে কলমাকান্দায় ফিসারি মাছ চুরি'র মামলা দায়ের করেছেন মো. আব্দুল মমিন নামে এক ব্যক্তি। বিবাদীরা হচ্ছেন একই গ্রামে সহোদর চার ভাই হাবিবুর রহমান,শামছু, আমিনুল ও মজিবুর। ওই মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাটি ঘটেছে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের মৌজে পোগলা গ্রামে । সরেজমিনে গিয়ে দেখা যায় , মামলার বিবরণীতে ঘটনাস্থল সদ্য কেটে নেয়া বোরো ফসলের ধানক্ষেত ! ধান কেটে নেওয়ার পর এখন আবারও ডেমী ধান হতে দেখা গেছে। এসময় স্থানীয়রা সাংবাদিকদের কাছে বলেন , উপজেলার মৌজে পোগলা গ্রামের মো. আব্দুল মমিন বাদী হয়ে নেত্রকোনার আদালতে একই গ্রামে সহোদর চার ভাই হাবিবুর রহমান, শামছু, আমিনুল ও মজিবুরের নামে যে ঘটনাস্থল দেখিয়ে খনা জাল দ্বারা ফিসারি মাছ চুরি ঘটনার মামলা করেছেন। পল্লী বিদ্যুৎ সমিতি সংযোগের বাড়তি টাকা না দেওয়ায় জের ধরে মমিন বাদী হয়ে সহোদর ভাইদের নামে একটি মিথ্যা চুরি মামলা করেছেন। ওই ঘটনাস্থল থেকে মমিন তার বোরো ফসল কেটে নিয়েছেন। ধান কেটে নেওয়ার পর এখন আবারও ডেমী ধান হতে দেখা গেছে। বাস্তবে এটি ধানক্ষেত। তবে ধানক্ষেতটি পুকুরে আদলে থাকায় পুরো বর্ষাকালে জংলী মাছ ঢুকে থাকে। বিভিন্ন জাতের পোনা ছেড়ে মাছ চাষ করার বিষয়টি স্থানীয়রা ভিত্তিহীন বলেছেন । এসময় এলাকার স্থানীয় ইউপি সদস্য আমিন মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ উপস্থিত ছিলেন। ওই মামলার ১নং বিবাদী হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, পল্লী বিদ্যুৎ সমিতি সংযোগের বাড়তি টাকা না দেওয়ায় জের ধরে মমিন বাদী হয়ে আমাকেসহ ভাইদের নামে একটি মিথ্যা চুরি মামলা করেছেন। যাহা সম্পূর্ণ মিথ্যা মামলা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমিসহ ৪ জন নেত্রকোণা আদালতে আত্মসমর্পন করবো ৷ আশা করছি আমরা বিজ্ঞ আদালতে ন্যায় বিচার পাবো। এবিষয়ে মামলার বাদী মো. আব্দুল মুমিনের মুঠোফোনে (০১৭২৪-৪১৭৬৩৪) একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঘরের অক্সিজেন জোগান দেবে তুলসী-অ্যালোভেরা-বাঁশ ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

https://www.youtube.com/watch?v=qYdFPYs5Wd8