ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

অগ্নি-৫এর শক্তি দেখিয়ে পাকিস্তানকে পারমাণবিক হুমকির জবাব দিলো ভারত

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ১১:১৫ পিএম

অগ্নি-৫এর শক্তি দেখিয়ে পাকিস্তানকে পারমাণবিক হুমকির জবাব দিলো ভারত

পাকিস্তানের সাম্প্রতিক পারমাণবিক হামলার হুমকির জবাবে এবার ওড়িশা উপকূল থেকে শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৫’-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

বুধবার (২০ আগস্ট) ওড়িশার চান্দিপুরে ইন্টেগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাঝারি-পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫ এর পরীক্ষার মাধ্যমে এর সব ধরনের কার্যক্ষমতা ও প্রযুক্তিগত মান যাচাই করা সম্ভব হয়েছে। এটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি অগ্নি সিরিজের সর্বাধুনিক সংস্করণ, যা ১ দশমিক ৫ টনের পারমাণবিক বোমাসহ উৎক্ষেপণ করা সম্ভব। হালকা পদার্থ দিয়ে নির্মিত হওয়ায় এর নির্ভরযোগ্যতাও বেড়েছে।

অগ্নি-৫ মিসাইল এমআইআরভি (মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল) প্রযুক্তি সমৃদ্ধ। ফলে এক মিসাইল থেকে একাধিক ওয়ারহেড ছুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। পাশাপাশি লক্ষ্যভেদের নির্ভুলতা বাড়াতে এতে সংযোজন করা হয়েছে রিং লেজার জাইরোস্কোপ-ভিত্তিক ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম (আরএলজি-আইএনএস) ও মাইক্রো-ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম (এমআইএনজিএস)।

মিসাইলটির কার্যকারিতা আরও বাড়িয়েছে ভারতের নিজস্ব স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম ‘ন্যাভিক’ এবং যুক্তরাষ্ট্রের জিপিএস।

তিন ধাপের কঠিন জ্বালানিনির্ভর প্রপালশন সিস্টেমে নির্মিত অগ্নি-৫ মিসাইল ক্যানিস্টারাইজড প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য। এর ফলে দ্রুত মোতায়েন, সহজ সংরক্ষণ এবং গতিশীল ব্যবহার নিশ্চিত হয়।

সম্প্রতি ফ্লোরিডায় এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের সঙ্গে যুদ্ধে দেশটি অস্তিত্বের হুমকিতে পড়লে তারা পারমাণবিক হামলায় বাধ্য হবে। এরপর পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বও একই ধরনের মন্তব্য করে। এসব বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেই হুমকির জবাব দিতে এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবেই ভারত অগ্নি-৫ মিসাইলের এই সফল পরীক্ষা চালিয়েছে।

সূত্র: ইকোনমিক টাইমস