ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সর্বশেষ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন?

প্রবাস বাংলা পত্রিকার ১০ম বর্ষে পদার্পন উৎসব

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:১৩ পিএম

প্রবাস বাংলা পত্রিকার ১০ম বর্ষে পদার্পন উৎসব
ব্যাপক আয়োজনে কমিউনিটির সর্বস্থরের মানুষের উপস্থিতি নর্থ ইংল্যান্ড থেকে প্রকাশিত প্রবাস বাংলা পত্রিকার ১০ম বর্ষে পদার্পন অনুষ্ঠান এবং প্রবাসবাংলা টিবির ৩য় জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে গত ১৬ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকীতে। ‘প্রবাসে কমিউনিটির কথা বলে’ এই শ্লোগান নিয়ে যাত্রা করা প্রবাস বাংলা পত্রিকার প্রধান সম্পাদক ফারুক যোশী, সম্পাদক এম আফজাল রাব্বানী, সাব এডিটর এম আহমেদ জুনেদ, নির্বাহী সম্পাদক দিলওয়ার হোসাইন শিবলী এবং বিজনেস সম্পাদক আমিন বাবর চৌধুরীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির মূল কার্যক্রম শুরু হয়। তার আগে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পত্রিকাটির দীর্ঘ নয় বছরের পথ পরিক্রমার সংগ্রাম-সাফল্যের বিভিন্ন দিক তোলে ধরেন প্রবাসবাংলার সম্পাদক মন্ডলী। ওল্ডহ্যাম শহরের স্থানীয় ইষ্টার্ন প্যাভিলিয়ন ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অথিতি হিসেবে আলোচনায় অংশ নেন ওলডহ্যামের ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার, কাউন্সিলার লুৎফর রহমান, কাউন্সিলার আব্দুল মালিক, কাউন্সিলার ফজলুল হক, ওল্ডহাম কাউন্সিলের সাবেক কাউন্সিলার জাভেদ ইকবাল, কাউন্সিলার শোয়েব আখতার, সাবেক কাউন্সিলার মোজাক্কির আলী, কাউন্সিলার মোহাম্মদ এলায়েছ। এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি সুরাবুর রহমান, ওল্ডহ্যাম বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব মোজাহিদ খান প্রমূখ। অনুষ্ঠানে লন্ডন, ম্যানচেষ্টার, রচডেল, বার্মিংহাম, লিভারপুল, বার্নলী, লীডস, ব্রাডফোর্ড সহ ইংল্যান্ডের বিভিন্ন শহরে থেকে আসা প্রিন্টস ও ইলেট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা-আব্দুল কাইয়ুম কামালী । অনুষ্ঠানে প্রবাসবাংলার উদ্যোগে এ বছর ১০জন কমিউনিটি ব্যক্তিত্বকে সম্মাননা দেয়া হয়। তন্মধ্যে ৫জনকে মরণোত্তর এবং ৫জনকে আজীবন সম্মানা প্রদান করা হয়। আজীবন সম্মাননা প্রাপ্তরা হলেন নর্থ ইংল্যান্ডের অন্যতম কমিউনিটি ব্যক্তিত্ব, প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সামছুদ্দিন আহমেদ এমবিই, কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম মোস্তফা এমবিই, হাসান চৌধুরী, আব্দুল মোছাব্বির এমবিই এবং কমিউনিটি সংগঠক মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়া মরণোত্তর সম্মাননা প্রাপ্তরা হলেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম আব্দুল মতিন, মরহুম খন্দকার নাজির আহমেদ, আলহাজ্ব মোবাশ্বির খান, আলহাজ্ব মাকছুদ আলী এবং আলহাজ্ব সমুজ মিয়া। উপস্থিত অতিথিবৃন্দ প্রবাস বাংলার পক্ষ থেকে সম্মাননা সনদ এবং ক্রেস্ট প্রদান করেন। এখানে উল্লেখ্য যে, প্রবাস বাংলা পত্রিকা প্রকাশের পাশাপাশি কমিউনিটিতে প্রেরণা জোগাতে কিশোর তরুনদের জন্যে বিভিন্ন কাজও করে থাকে। প্রতি বছর বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রিকগনিশন দিতে জাকজমকপূর্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সারা ব্রিটেনের ভিন্ন কমিউনিটির ছাত্র-ছাত্রী ও কলেজ বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিটিশ এমপি-মন্ত্রিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানটি কমিউনিটিতে এক জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে পরিচিত। এছাড়া প্রবাস বাংলা ব্যডমিন্টন প্রতিযোগীতায় সমগ্র ইংল্যান্ড থেকে প্রতিবছর প্রায় দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহন করেন। শত-সহশ্র দর্শনার্থীদের উপস্থিতিতিতে এ প্রতিযোগীতা স্থানীয় যুবক-তরুনদের ক্রীড়াক্ষেত্রে রেখে যাচ্ছে এক উল্লেখযোগ্য অবদান। সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত চলা প্রবাস বাংলার এ অনুষ্ঠান ভোজসভার মাধ্যমে সমাপ্তি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যি দিয়ে ১০ম বর্ষ পূর্তি উৎসবের সমাপ্তি হয় ।