ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

লন্ডনে ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৫:০৬ এএম

লন্ডনে ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা
এক দশক পূর্তির মহোৎসববর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের ১০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী। শনিবার (২৬ অক্টোবর) লন্ডনের উডফোর্ডের স্যার জেমস হকি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগ, অর্জন ও অবদানের প্রশংসা করে বলেন, “দেশের উন্নয়ন, বিনিয়োগ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী ঢাবি অ্যালামনাইদের ভূমিকা অনন্য। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ঢাবিয়ানরা শুধু পেশাগত জীবনে নয়, সমাজ ও অর্থনীতির অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।” তিনি প্রবাসী অ্যালামনাইদের বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও উন্নয়ন প্রক্রিয়ায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। তিনি তাঁর বক্তব্যে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য ও অবদানের কথা তুলে ধরেন এবং তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের মেধা, নেতৃত্ব ও সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের পেশাগত সাফল্য ও সমাজসেবামূলক উদ্যোগ বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী করে তুলছে। আমি বিশ্বাস করি, অ্যালামনাইদের এই ঐক্য ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শিক্ষা, গবেষণা ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ মিল্লাত, ট্রাস্টি বোর্ডের চেয়ার অধীর রঞ্জন দাস এবং ১০ বছর পূর্তি উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সৈয়দা সায়মা আহমেদ। এতে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, কার্যকরী কমিটির সদস্য এবং যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অ্যালামনাইরা অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল বলেন,“ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আত্মপরিচয়ের উৎস। প্রবাসে থেকেও আমরা এই বিশ্ববিদ্যালয়ের আদর্শ, মূল্যবোধ ও বন্ধুত্বের চেতনাকে লালন করতে চাই। যুক্তরাজ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ বছরের এই যাত্রা আমাদের ঐক্য ও ভালোবাসার প্রতীক।” তিনি আরও জানান, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সংযোগ দৃঢ় করতে ভবিষ্যতে সংগঠনটি আরও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। দিনব্যাপী আয়োজনে ছিল উদ্বোধনী পর্ব, স্মৃতিচারণ, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাস জীবনের স্মৃতি, পেশাগত অভিজ্ঞতা এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। যুক্তরাষ্ট্র থেকে আগত জনপ্রিয় সংগীতশিল্পী আরজিন কামালের সঙ্গীত পরিবেশনা এবং প্রাচ্য-পাশ্চাত্য ধারার সংমিশ্রণে লোকসংগীত ও নৃত্য পরিবেশনা উৎসবে প্রাণের সঞ্চার করে। অ্যালামনাই সদস্যদের সক্রিয় অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য বুলবুল হাসান। আয়োজকরা জানান, যুক্তরাজ্যে প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা কেবল পুনর্মিলন নয়, বরং পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও বন্ধুত্বের প্রতীক। দশকপূর্তির এই আয়োজন অ্যালামনাইদের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।