ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৪:২৮ এএম

বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

লন্ডন প্রতিনিধি | ৮ মে ২০২৬

লেবার পার্টির প্রার্থী ফরহাদ হোসেন পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এই জয়ের মধ্য দিয়ে তিনি ব্রিটেনের মূলধারার রাজনৈতিক দল থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাহী মেয়র হিসেবে নতুন মাইলফলক স্থাপন করলেন।

তিনি ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন। এর মধ্য দিয়ে পূর্ব লন্ডনের গুরুত্বপূর্ণ এই বরোতে শুরু হচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়।

বাংলাদেশি- ব্রিটিশ ফরহাদ হুসাইন এর আগে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত Plaistow North এলাকার লেবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনের ফল ঘোষণার পর শনিবার বিজয়ী ফরহাদ হোসেনকে ঘিরে নিউহ্যামের বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন মহলে উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বাসিন্দারা একে ব্রিটিশ-বাংলাদেশিদের রাজনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

ব্রিটেনের স্থানীয় সরকার ব্যবস্থায় এর আগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে লুৎফুর রহমান মেয়র নির্বাচিত হলেও তিনি স্বতন্ত্র নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জয় পেয়েছিলেন। সেই বিবেচনায় লেবার পার্টির মতো ব্রিটেনের অন্যতম প্রধান রাজনৈতিক দলের ব্যানারে ফরহাদ হোসেনের এই বিজয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরে নিউহ্যামের স্থানীয় রাজনীতিতে সক্রিয় ফরহাদ হোসেন কাউন্সিলর কেবিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন খাতে তাঁর সম্পৃক্ততা স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফরহাদ হোসেনের এই জয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক অংশগ্রহণ নেতৃত্বেরও একটি শক্তিশালী প্রতিফলন।