ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

লন্ডনে ড. ইউনূস-তারেক সাক্ষাৎ : বৈঠকের আগে যে কথা হলো তাদের

প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৪:১০ পিএম

লন্ডনে ড. ইউনূস-তারেক সাক্ষাৎ : বৈঠকের আগে যে কথা হলো তাদের

বৈঠকে তারেক-ইউনূস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন ২০২৫) বেলা ২টায় পার্ক লেইনে ডরচেস্টার হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সফররত প্রধান উপদেষ্টা এ হোটেলেই অবস্থান করছেন।

এ বৈঠকের আগে সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম।

এর মিনিট দশেক আগে গাড়ি যোগে হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার দপ্তরের কর্মকর্তারা। এসময় হোটেলের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান স্যুট পরিহিত তারেক।

বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ৩টা ৩৫ মিনিট (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা) পর্যন্ত। ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তাদের মধ্যে একান্তে এই বৈঠক হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন শফিকুল আলম।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর কোনো দেশের সরকারপ্রধানের সঙ্গে এটিই তার প্রথম একান্ত বৈঠক। গত কয়েক মাস ধরে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের একাধিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একই দাবি তুলে ধরেছেন। এর মধ্যে কোরবানির ঈদের আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের ঘোষণা দেন। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

বৈঠকে আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকের শুরুতেই দেখা গেলো উভয়ের মাঝে এক উষ্ণ সৌজন্য বিনিময়। বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারের বৈঠক রুমে প্রবেশ করেন তারেক রহমান। তখনই কয়েক কদম এগিয়ে এসে তাকে স্বাগত জানান ড. ইউনূস। এই সংক্ষিপ্ত সময়েই দুজনের মধ্যে হয় একটি আন্তরিক হালকা আলাপচারিতা।

হোটেলে প্রবেশ করে তারেক রহমান এগিয়ে এসে প্রথমেই বলেন, ‘কেমন আছেন?’

ড. ইউনূস উত্তরে হেসে বলেন, ‘হ্যাঁ, ভালো আছি।’ এরপর তিনি বলেন, ‘খুব ভালো লাগলো।’

তারেক রহমানও সাড়া দিয়ে বলেন, ‘আমারও ভিষণ ভালো লাগছে, আই ফিল অনার্ড। আপনার শরীর ভালো আছে?’

উত্তরে ড. ইউনূস বলেন, ‘চলছে… টেনেটুনে চলছে।’

তারেক রহমান বলেন, ‘আম্মা আপনাকে সালাম জানিয়েছেন।’

ড. ইউনূস জবাব দেন, ‘উনাকেও আমার সালাম জানাবেন।’

এ সময় লন্ডনের আবহাওয়া নিয়ে কথা বলেন তারা। ড. ইউনূস বলেন, ‘আজকের আবহাওয়াটা খুব ভালো। একটানা এ রকম পাওয়াটা…’

তারেক রহমান বলেন, ‘হ্যাঁ, দুপুর নাগাদ সম্ভবত আরেকটু গরম পড়বে।’

ড. ইউনূস বলেন, ‘ইনজয় করেছি। সামনে পার্ক আছে।’

তারেক রহমান জানতে চান, ‘আপনি গিয়েছিলেন?’

ড. ইউনূস বলেন, ‘হ্যাঁ, গিয়েছিলাম।’

তারেক রহমান বলেন, ‘একটা জিনিস এখানে খুব ভালো, হাঁটার অনেক জায়গা আছে।’

এরপর আরও কিছুক্ষণ সকলের সামনে আরও হালকা আলাপ করেন উভয়ে।

ড. ইউনূসকে যে উপহার দিলেন তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সময় ড. ইউনূসকে একটি কলম ও দুইটি বই উপহার দিয়েছেন তারেক রহমান।

নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে উপহারের ছবি প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।