ঢাকা ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ২৩ মে ২০২৬
ঢাকা ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ২৩ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র অনিবন্ধিত ট্রাস্টিদের প্রতিবাদ সভা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩০ এএম

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র অনিবন্ধিত ট্রাস্টিদের প্রতিবাদ সভা
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাষ্টিদের নিয়ে ২৯ শে অগাস্ট,বুধবার ২০১৮ তারিখে পূর্বলন্ডনের মাইক্রো-বিজনেস সেন্টারে একটি জনাকীর্ণ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ট্রাস্টি জনাব আতিকুর রহমান আনা‘র সভাতিত্বে এবং ইকবাল হোসেন বুলবুল ও ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরান শরীফ থেকে তেলাওয়াত করেন সংগঠনের ট্রাস্টি বিশিষ্ট আলীমে দ্বীন মাওলানা জিল্লুর রহমান চৌধুরী। । সভা আহবানকারীদের মধ্য থেকে ছরওয়ার আহমেদ  ট্রাষ্টিদের পক্ষ হয়ে  ২০১৩-২০১৫  সালের কার্যকরী পরিষদের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। তিনি বলেন- আপনারা অবগত আছেন যে , আজ থেকে প্রায় আড়াই  বৎসর পূর্বে  ট্রাস্টের নির্বাচন, সংবিধান এবং হিসাব নিয়ে সমস্যা সমাধান না করার কারণে ২০১৬ সালের ১৪ই ফেব্রুয়ারী পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত সভায়   ট্রাস্টের তখনকার সভাপতি, সাধারণ সম্পাদক,ট্রেজারসহ সকল সাধারণ  ট্রাষ্টিরা ট্রাস্টের কার্যক্রম স্থগিত করে, ট্রাস্টের সিনিয়র  ট্রাস্টি ও  কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ সামছুদ্দিন খাঁন এর কাছে হস্থান্তর করার সিদ্ধান্ত  গ্রহন করেন । ১৪ ফেব্রয়ারী ২০১৬ উল্লেখিত কার্যকরী কমিটির মেয়াদের ছিল শেষ দিন। কিন্তু দুংখজনক হলেও সত্য যে, কার্যকরী পরিষদ পরবর্তিতে ঐ সিদ্ধান্ত  অমান্য করে নির্বাচন ছাড়াই, এমনকি অনেক ট্রাস্টিদের না জানিয়ে-ই চলিত  বছরের ২৯শে এপ্রিল ট্রাস্টের নতুন কমিটি ঘোষণা করেন । এছাড়াও ট্রাষ্টিদের মতামত না নিয়ে তাদের ট্রাস্টিশীপ বাতিল করে সদস্য হিসাবে রেজিস্টার্ড করা শুরু করেন।’ এসময় তিনি ট্রাষ্টিদের উদ্দেশ্য করে বলেন-‘ মানুষ ভুল করতে পারে কিন্তু সুযোগ পেয়েও তা সংশোধন না করলে সেটা আর ভুলের হিসাবে পড়েনা; অন্যায় অবিচারের হিসাবে পড়ে। একটি ট্রাষ্টের  প্রায় দেড়কোটি টাকার তহবিল থাকলেও তার সঠিক  হিসাব নাই, দুইটি সংবিধান, নির্বাচন ব্যাক্তি বিশেষের ইচ্ছামত  হয় , এইগুলো মারাত্বক ভুল । আমি বলবো এই ভুল থেকে যারা সরে আসতে চাচ্ছেন না, তারা ট্রাস্টের ক্ষতি সাধন করায় লিপ্ত । তিনি সবাইকে স্বরণ করে দেয়ার জন্য উল্লেখ করেন, ব্রাডি সেন্টারে ১৪ই ফেব্রুয়ারী‘র সভায় সুস্পষ্টভাবে সকল ট্রাস্টিরা বলেছিলেন,       কোনো ব্যাক্তি বিশেষ এর সৃষ্টি করা অনিয়মের আইনী খরছ সংগঠনের তহবিল থেকে করা যাবেনা । কিন্তু তারা সকলের কথা অমান্য করে ট্রাস্ট্রিদের ফান্ডের তহবিল  থেকে খরচ করেছে।‘ প্রতিবাদ সভায় উপস্থিত  ট্রাষ্টিরা তাদের বক্তব্যে বলেন, যতো দ্রুত সম্ভব হয় সংশ্লিষ্ট সবাই ট্রাস্টের এই সমস্যাগুলো সমাধান করে ঐতিহ্যবাহী এই ট্রাস্টের সাধারণ গতি ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে । মনে রাখতে হবে ট্রাস্ট হল সকল ট্রাষ্টির । কোনো ব্যাক্তি, দল,গোষ্টীর নয় । উপস্থিত ট্রাষ্টিরা আরোও বলেন যে, গঠনতন্ত্র অনুযায়ী ট্রাস্টিদের মতামত না নিয়ে গঠনতন্ত্র পরিবর্তন করে ট্রাষ্টিশীপ বাতিল করা , গঠনতন্ত্র না মেনে ট্রাস্ট পরিচালনা করা , ট্রাস্টের টাকার  সঠিক হিসাব না দিতে পারা , কয়েকজন ব্যাক্তি বিশেষের ইচ্ছামতো নির্বাচন ছাড়াই কমিটি গঠন করা  অত্যন্ত নিন্দনীয় কাজ । এই পরিস্থিতি থেকে ট্রাস্টকে বাঁচানোর জন্য এলাকার এবং ট্রাস্টের সিনিয়র মুরব্বিদের সহযোগিতা নিয়ে এর সমাধানের জন্য সকল ধরণের প্রচেষ্টা করা প্রয়োজন।  ট্রাষ্টকে সঠিক পথে পরিচালিত করতে হলে কোনো ধরণের অনিয়মকে প্রশ্রয় দেয়া উচিত হবেনা । ১৯৯৯সালে গঠিত এই ট্রাস্টের সম্মানীত ট্রাস্টিরা বলেন,  আমরা ৫০০ পাউন্ড দিয়ে ট্রাস্টি হয়েছি । এই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আমরা ট্রাষ্টি । আমাদেরকে এখন কেনো সদস্য হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে ? এটা কার স্বার্থে ?  কারো কোনো অনিয়ম ঢেকে রাখার জন্য আমাদের ট্রাস্টিশীপ হারাতে চাইনা । আমরা আমাদের ট্রাস্ট বাঁচিয়ে রাখতে চাই।  ট্রাস্টি পরিচয়েই ট্রাষ্টে থাকতে চাই । ট্রাস্টিদের অধিকার রক্ষার জন্য ট্রাস্টিদের পক্ষে যে আইনজীবি কাজ করছেন, তিনি উপস্থিত হয়ে ট্রাস্টিদের অধিকার রক্ষায়  যেসব আইনী দিক আছে, তা নিয়ে উপস্থিত ট্রাস্টিদের অবহিত করেন । সভায় বক্তারা ধন্যবাদ জানান সেই সকল ট্রাস্টিদের যারা সকল ট্রাস্টিদের পক্ষ হয়ে এই সকল অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে ট্রাস্টিদের একত্র করে ট্রাষ্টকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছেন । প্রতিবাদ সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়;  এক ট্রাস্টিগণ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে( অনিবন্ধিত) এর ট্রাস্টি পরিচয়ে থাকতে চাই। দুই.  সংগঠনের বিগত কমিটির আর্থিক অনিয়ম ও সংবিধান বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পাশাপাশি এলাকার মুরব্বি ও প্রবীন ট্রাস্টিদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা। সভায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নইম উদ্দীন রিয়াজ, প্রতিষ্ঠাতা ট্রেজারার এম সাব উদ্দীন, ট্রাস্টি সেলিম উদ্দিন এমপি, আফাজ উদ্দিন, মৌলানা জিল্লুর রহমান চৌধুরী, এম এ গণি, সাহাব উদ্দিন চঞ্চল, মনোজ্জির আলী, ওহিদ উদ্দিন, আব্দুল করিম নাজিম, ছরওয়ার আহমদ, ব্যারিষ্টার আবুল কালাম চৌধুরী, ব্যারিষ্টার আবু তাহের, নাজিম উদ্দিন, লুৎফুর রহমান ছায়াদ, ইসলাম উদ্দিন, আতাউর রহমান আতা, জগলু উদ্দিন, সাহাব উদ্দিন, ইফতেখার আহমদ শিপন, জালাল উদ্দিন এবং প্রগতি এডুকেশন ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না। ( সংবাদ বিজ্ঞপ্তি )