ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

টাওয়ার হ্যামলেটসে শান্তি সমাবেশ : বিভেদের বিরুদ্ধে ঐক্যের আহবান

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৬ এএম

টাওয়ার হ্যামলেটসে শান্তি সমাবেশ : বিভেদের বিরুদ্ধে ঐক্যের আহবান
“টাওয়ার হ্যামলেটসে বর্নবাদের কোনো স্থান নেই। নেই কোনো বিভাজনের সুযোগ। ডানপন্থীদের উগ্র কর্মসূচি ও মিছিল আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়েছি। এখন বিভেদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ থেকে যে কোন অপশক্তিকে মোকাবেলা করতে হবে।” হোয়াইটচাপলের শান্তি র‍্যালি ও জন সমাবেশ থেকে এ আহবান জানানো হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বক্তব্য রাখেন জাতীয় নেতা জেরেমি করবিন এমপি, ইউনাইটেড ইস্ট এন্ড-এর চেয়ার ড. গ্লিন রবিন সহ আরো অনেকে । স্ট্যান্ড আপ টু রেসিজম এর কো চেয়ার সাবি দেলু ও ইউনাইটেড ইস্ট এন্ড-এর ফাউন্ডিং মেম্বার ড. আবদুল্লাহ ফালিক-এর পরিচালনায় বক্তারা বলেন, "এই বিজয় শান্তিকামী মানুষের। কোনো সুবিধাবাদী গোষ্ঠীর নয়। কোনো ফার রাইট বা বর্ণবাদী মতবাদকে প্রশ্রয় দেবেনা টাওয়ার হ‍্যামলেটস। ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে আজ পর্যন্ত উগ্রবাদীরা কখনো টাওয়ার হ্যামলেটসকে ভাঙতে পারেনি - ভবিষ্যতেও পারবে না।” সমাবেশে নির্বাহী মেয়র লুৎফর বলেন, "এই সমাবেশ - আমাদের কমিউনিটিকে একত্রিত করার, বৈচিত্র্য উদযাপনের এবং দেখিয়ে দেওয়ার যে বিভেদের শক্তি কখনোই ইস্ট এন্ডে জয়ী হতে পারেনি, এবং কখনই পারবে না।" মেয়র শান্তিপূর্ণ সমাবেশের পেছনে ভূমিকা পালনকারী সকল সংগঠনের প্রতি ও পুলিশ এবং কাউন্সিলের সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান। জেরেমি করবিন এমপি মেয়র লুৎফর সহ সংগ্রামী সকল মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা সবসময় টাওয়ার হ‍্যামলেটসের পাশে থাকবো । এখানে টমি রবিনসনের কোনো জায়গা নেই। আমার মা এসেছিলেন ১৯৩৬ সালে ব্যাটল অব ক্যাবল স্ট্রিট জুইস কমিউনিটির পক্ষ। আজ আমি এসে আপনাদের পাশে । সমাবেশে আরো বক্তব্য রাখেন, জুইস সোসালিস্ট ফোরামের চেয়ার ডেভিড রোজনবাগ, ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনেদ আহমেদ, স্ট্যান্ড আপ টু রেসিজম এর ওয়েম্যান বেনেট, ক্রাইস্ট অ্যাপোস্টলিক চার্চ এর রেভারেন্ড ফাদার জেমস ওলানিপেকুন, এমসিএ-এর প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, লোকাল চার্চ নেত্রী মাদার বেনেডিক্ট, সোমালি অ্যাক্টিভিস্ট সাফা জামা এমবিই, ইউনাইটেড ইস্ট এন্ড এর একটিভিস্ট সামিরা আলি, এবং টাওয়ার হ্যামলেটস্ ইন্টার ফেইথ ফোরাম-এর প্রতিনিধি সুফিয়া আলম সহ আরো অনেকে। বক্তারা আরো বলেন, "বর্ণবাদ, সহিংসতা এবং বিভেদের বিরুদ্ধে আমাদের ঐক্য প্রদর্শনের জন্য আজ আমরা এই শান্তিপূর্ণ সমাবেশে একত্রিত হয়েছি। ঐক্যই আমাদের শক্তি।" তারা বলেন, "শনিবার টাওয়ার হ্যামলেটসে ইউকিপ-এর বিক্ষোভ কর্মসূচি "গুরুতর অস্থিরতার আশঙ্কা’-র যথেষ্ট কারন থাকায়" মেট পুলিশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তারপরও ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে শনিবার হোয়াইটচ্যাপেলে এই শান্তি সমাবেশের আয়োজন ছিল। কিন্তু আমরা জানি, ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে শুরু করে আজ পর্যন্ত, ফার-রাইট অর্থাৎ উগ্রপন্থীরা কখনো টাওয়ার হ্যামলেটসকে বিভক্ত করতে পারেনি - ভবিষ্যতেও পারবে না।” এই মাসের শুরুতে টাওয়ার হ্যামলেটস ফুল কাউন্সিল মিটিং-এ “ডানপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর” প্রস্তাব পাশ হয়েছে, যেখানে তারা অঙ্গীকার করে যে, বরোর বাইরে থেকে আসা ফার-রাইট কর্মীদের উপস্থিতি “প্রত্যাখ্যান” করা হবে, যারা স্থানীয় কমিউনিটিকে টার্গেট করে এখানে আসে। একটি বিবৃতিতে মেট পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা রোধে ইউকিপ ইভেন্টটি নিষিদ্ধ করা হয়েছে।