ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

কালি ও কলম তরুণ লেখক পুরস্কার পেলেন বিলেতবাসী লেখক আরাফাত তানিম

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৫ পিএম

কালি ও কলম তরুণ লেখক পুরস্কার পেলেন বিলেতবাসী লেখক আরাফাত তানিম
কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৮’ পেয়েছেন বিলেতবাসী কবি ও লেখক আরাফাত তানিম। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও প্রবন্ধ বিভাগে ‘একাত্তরের রমজান: গণহত্যা ও নির্যাতন’ গ্রন্থের জন্য আরাফাত তানিম এই পুরস্কার অর্জন করেন। এবারে ৪ জন নবীন সাহিত্যিক ‘কালি ও কলম’ তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৮’ পেয়েছেন। ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত প্রকাশিত গ্রন্থসমূহ এ প্রতিযোগিতায় বিবেচিত হয়েছে। কথাসাহিত্য বিভাগে এবার দু‘জন এ পুরস্কার অর্জন করেছেন। তারা হলেন ‘যূথচারী আঁধারের গল্প’ গ্রন্থের জন্য নাহিদা নাহিদ ও ‘তিস্তা’ গ্রন্থের জন্য হারুন পাশা। প্রবন্ধ গবেষণা ও নাটক বিভাগে ‘হুমায়ূন আহমেদের চলচ্চিত্র চিরায়ত রসবোধ’ গ্রন্থের জন্য শাহাদৎ রুমন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও প্রবন্ধ বিভাগে ‘একাত্তরের রমজান: গণহত্যা ও নির্যাতন’ গ্রন্থের জন্য আরাফাত তানিম পুরস্কার অর্জন করেছেন। শিশু-কিশোর সাহিত্য শাখায় মানসম্মত বই জমা না পড়ায় বিচারক মন্ডলী এ বিভাগে কোন বই বিবেচনা করেননি। তাই এ বিভাগে ২০১৮ সালে কোনো পুরস্কার দেয়া হয়নি। ২০১৮সালে কবিতা বিভাগেই মরুল মাহফুজের ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ গ্রন্থটি বিচারক মন্ডলী বিবেচনা করেছিলেন। পরবর্তীকালে কর্তৃপক্ষের গোচরে আসে এ গ্রন্থটি তাদের নির্ধারিত সময়ের(২০১৭সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত) আগেই প্রথম প্রকাশিত হয়েছিল। সেজন্য ২০১৮ সালের ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ কবিতা বিভাগে কোনো গ্রন্থকে পুরস্কৃত না-করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২৯ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরে প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারের অর্থ মূল্য প্রতিটি বিভাগে এক লক্ষ টাকা। লেখক আরাফাত তানিম ঢাকায় জাতীয় জাদুঘরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালি ও কলম-এর সম্পাদক  মন্ডলীর সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অতিথি ছিলেন বিশিষ্ট কবি, গবেষক অধ্যাপক কায়সার হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও কবি আনিসুল হক। আরাফাত তানিম লেখালেখির পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কর্মকান্ডে জড়িত। স্যোসাল মিডিয়ায় মুক্তিযুদ্ধ এবং বাঙালির ইতিহাস-ঐতিহ্য বিষয় নির্ভর কাজে  তিনি একজন উচ্চারিত কণ্ঠস্বর। সংহতি সাহিত্য পরিষদ লন্ডন ও সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর নির্বাহি সদস্যের দায়িত্বে আছেন। আরাফাত তানিম পুরস্কৃত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন  বিলেতের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন  সংহতি সাহিত্য পরিষদ, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, পলল, কবিকণ্ঠ, ছান্দসিক ও কবিতাস্বজন এর নেতৃবৃন্দ। ঢাকার দেশ পাবলিকেন্স থেকে প্রকাশিত এ গ্রন্থটি গত একুশে বইমেলায় দেশ প্রকাশনীর সেরা ১০টি গ্রন্থ তালিকায় মনোনীত হয়। আরাফাত তানিম ১৯৮৪ সালের ১০ অক্টোবর সিলেট শহরে জন্ম গ্রহণ করেন। সিলেটের মদন মোহন কলেজ থেকে গণিতে স্নাতক এবং যুক্তরাজ্যের ওয়েলস ইউনির্ভাসিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। প্রতিশ্রুতিশীল  এই লেখকের  প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিতাগ্রন্থ ‘রাত্রির শেষ পৃষ্ঠা’ ও ‘বায়ান্নটি ছুটির দিন’ ।