ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম

HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত
Pic @PA

১৬ থেকে ১৯ বছর বয়সী সন্তানের অভিভাবকদের জন্য বিশেষ সতর্কতা, নির্দিষ্ট সময়ে সাড়া না দিলে বছরে হারাতে পারেন ১,৪০০ পাউন্ডের বেশি

যুক্তরাজ্যে ১৬ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীর অভিভাবকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে হার মেজেস্টিজ রেভিনিউ অ্যান্ড কাস্টমস (এইচএমআরসি)। চাইল্ড বেনিফিট গ্রহণকারী পরিবারগুলোকে জানানো হয়েছে, সময়মতো পদক্ষেপ না নিলে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে।

কর কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ আগস্টের মধ্যে সন্তানের শিক্ষা বা প্রশিক্ষণ-পরিকল্পনা নিশ্চিত না করলে অভিভাবকরা এই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন। প্রতি বছর এইচএমআরসি ১৬ বছর বয়সে পা দেওয়া সন্তানদের অভিভাবকদের চিঠি পাঠিয়ে জানতে চায়, ইয়ার ১১ শেষ হওয়ার পর তারা অনুমোদিত শিক্ষা বা প্রশিক্ষণে থাকতে চায় কিনা। জবাব দিতে ব্যর্থ হলে সন্তান পূর্ণ যোগ্য থাকা সত্ত্বেও প্রথম বা একমাত্র সন্তানের জন্য বছরে ১,৪০০ পাউন্ডের বেশি অর্থ হারানোর ঝুঁকি থাকে।

এইচএমআরসি-র চিফ কাস্টমার অফিসার মার্টল লয়েড বলেছেন, এই প্রক্রিয়া মাত্র কয়েক মিনিটের এবং যারা চিঠি পেয়েছেন তাদের ৩১ আগস্টের আগেই ব্যবস্থা নিতে হবে।

বর্তমানে প্রথম সন্তানের জন্য সাপ্তাহিক ২৭.০৫ পাউন্ড (বছরে ১,৪০৬.৬০ পাউন্ড) এবং পরবর্তী প্রতিটি সন্তানের জন্য সাপ্তাহিক ১৭.৯০ পাউন্ড হারে এই বেনিফিট দেওয়া হয়। সাধারণত চার সপ্তাহ পরপর, তবে কিছু পরিবার সাপ্তাহিক ভিত্তিতেও এই অর্থ পান।

১৬ বছরের কম বয়সীরা স্বয়ংক্রিয়ভাবে যোগ্য, তবে অনুমোদিত পূর্ণকালীন শিক্ষা বা প্রশিক্ষণে থাকলে ২০ বছর পর্যন্ত এই সুবিধা বাড়ানো যায়। যোগ্য কোর্সের মধ্যে রয়েছে এ-লেভেল, টি-লেভেল, জিসিএসই, স্কটিশ হায়ার্স, এনভিকিউ এবং সমমানের কোর্স। তবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, স্ট্যান্ডার্ড অ্যাপ্রেন্টিসশিপ, বা বেতনভুক্ত কর্মসংস্থানের অংশ এমন কোর্সের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়।

সূত্র: BBC/GOV.UK