ঢাকা ২ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
ঢাকা ২ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশি আটক ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকে হত্যার যে কারণ পুলিশকে জানালো বাবুল সিলেটে তিন হত্যাকাণ্ড: পুলিশ ও সাংবাদিকতা কি দায় এড়াতে পারে? বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, কমতে পারে ভাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার ৩৫ হাজার, ভোটকেন্দ্র ৫টি বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, দলের পদ ছেড়ে দিলেন এক যুগ পর রোমে ফিরছেন নগরবাউল জেমস, ১৬ আগস্ট মঞ্চ মাতাবেন ইতালিতে কণ্ঠশিল্পী মোজারকে ঘিরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও নৈশভোজ লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বসছে স্থায়ী ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা

ডোভার সীমান্তে ইইউ-র নতুন নিয়মে দীর্ঘ যানজটের আশঙ্কা, রেকর্ড সংখ্যক ব্রিটিশ পর্যটকের যাত্রা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

ডোভার সীমান্তে ইইউ-র নতুন নিয়মে দীর্ঘ যানজটের আশঙ্কা, রেকর্ড সংখ্যক ব্রিটিশ পর্যটকের যাত্রা
ইইউ-র প্রবেশ-প্রস্থান পদ্ধতিতে (ইইএস) প্রযুক্তিগত ত্রুটির কারণে ডোভারের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।Photograph: Gareth Fuller/PA

গ্রীষ্মের সবচেয়ে ব্যস্ততম সপ্তাহান্তে ব্রিটেনের সড়কে নামছেন লাখ লাখ যাত্রী, আর তার মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে ডোভার বন্দর।

আংশিকভাবে চালু হওয়া প্রবেশ-প্রস্থান পদ্ধতি (এন্ট্রি-এক্সিট সিস্টেম বা ইইএস), তীব্র তাপপ্রবাহ এবং ইরান যুদ্ধ-পরবর্তী ফ্লাইট নিয়ে উদ্বেগের কারণে ব্রিটেনে অভ্যন্তরীণ ছুটি কাটানোর প্রবণতা করোনা মহামারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মোটরযান সংগঠনগুলোর ধারণা, এই শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে দেশের অভ্যন্তরে ভ্রমণের সবচেয়ে ব্যস্ত সপ্তাহান্ত।

ব্রিটেনের প্রধান চ্যানেল ফেরি ক্রসিং ডোভার বন্দরে ভোর ৬টা থেকেই হাজারো ছুটিযাপনকারী পণ্যবাহী লরির সঙ্গে যুক্ত হবেন, যার ফলে দীর্ঘ যানজটের প্রস্তুতি নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

ডোভারে অবস্থানরত ফরাসি সীমান্ত পুলিশ ইইএসের আওতায় ইইউ-বহির্ভূত যাত্রীদের ম্যানুয়ালি নিবন্ধন করবে। যাত্রীদের দ্রুত পারাপারের জন্য নির্মিত চার কোটি পাউন্ড ব্যয়ের স্বয়ংক্রিয় সুবিধাটি ফ্রান্সের প্রযুক্তিগত ত্রুটির কারণে চালু করা সম্ভব হয়নি।

যদিও ফরাসি পুলিশ (পিএএফ) এই মুহূর্তে ইইএসের প্রয়োজনীয় বায়োমেট্রিক নিবন্ধন-ছবি তোলা আঙুলের ছাপ নেওয়া-সম্পন্ন করতে পারবে না, তারপরও প্রতিটি যাত্রীর জন্য পৃথক ফাইল তৈরি করতে অতিরিক্ত সময় লাগায় সীমান্তে দীর্ঘ সারি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার ডোভার দিয়ে ফ্রান্সগামী প্রায় সাড়ে সাত হাজার গাড়ি এবং শনিবার দশ হাজার গাড়ি পারাপারের সম্ভাবনা রয়েছে, যখন গ্রীষ্মের ব্যস্ততম মৌসুম শুরু হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ ছুটিযাপনকারীদের কেবল প্রধান সড়ক ব্যবহার করে বন্দরে আসার এবং নির্ধারিত যাত্রার দুই ঘণ্টার বেশি আগে না পৌঁছানোর অনুরোধ জানিয়েছে।

চ্যানেল টানেলের মাধ্যমে গাড়ি পারাপারকারী প্রতিষ্ঠান ইউরোটানেল জানিয়েছে, গ্রীষ্মের যানবাহন চাপ বাড়লেও তারা কোনো বিলম্বের আশঙ্কা করছে না। তবে ডোভারের মতোই, এই গ্রীষ্মে ইউরোটানেলের গাড়ি যাত্রীদের কাছ থেকেও সীমান্ত পুলিশ ইইএসের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে পারবে না। প্রতিষ্ঠানটিও স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণ কিয়স্কে লাখ লাখ পাউন্ড ব্যয় করলেও তা এখনো চালু করা যায়নি।

এদিকে, এই সপ্তাহান্তে চৌদ্দ মিলিয়নেরও বেশি চালক বাড়ি ছেড়ে যাত্রা শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে, এবং আরএসি ইনরিক্সের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সবচেয়ে বেশি যানজট দেখা যাবে গ্রেটার লন্ডনের এম২৫ মহাসড়কের যেসব অংশ দক্ষিণ-পশ্চিমে এম৩- সঙ্গে সংযুক্ত, সেসব এলাকায়।

ইংল্যান্ড ওয়েলসের অধিকাংশ স্কুল এই সপ্তাহান্তে গ্রীষ্মকালীন ছুটির জন্য বন্ধ হওয়ায় আরএসি জানিয়েছে, ২০২২ সালের পর সবচেয়ে বড় অভ্যন্তরীণ ভ্রমণের ঢল শনিবারই দেখা যাবে।

আরএসি' মুখপাত্র হ্যারিয়েট হার্নান্দো বলেন, বহু মানুষ বিদেশ ভ্রমণের বদলে দেশেই ছুটি কাটানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্রিটেনের ঐতিহ্যবাহী গ্রীষ্মকালীন অবকাশযাপন পুরোদমে শুরু হতে চলেছে। এর পেছনে আবহাওয়ার ওপর মানুষের বাড়তি আস্থা যেমন ভূমিকা রাখছে, তেমনি ফ্লাইট বাতিল, উচ্চ বিমান ভাড়া এবং ইইউ সীমান্তে বিলম্বের আশঙ্কাও কাজ করছে, যা পরিবারসহ ভ্রমণকারীদের জন্য বিশেষ ভোগান্তির কারণ হতে পারে।

তিনি আরও সতর্ক করে বলেন, জুনের তাপপ্রবাহে গাড়ি বিকল হওয়ার ঘটনা বেড়ে গিয়েছিল, তাই চালকদের প্রচণ্ড গরমের মধ্যে সম্ভাব্য বিলম্ব যানজটের জন্য প্রস্তুত থাকা উচিত।

এএ (অটোমোবাইল অ্যাসোসিয়েশন)- জরিপ অনুযায়ী, আগামী সপ্তাহে-যা গ্রীষ্মের সবচেয়ে ব্যস্ত সড়ক-ভ্রমণের সপ্তাহ বলে বিবেচিত হচ্ছে-প্রতি পাঁচজন চালকের একজন একশ মাইল বা তার বেশি দূরত্বের ভ্রমণে বের হবেন, এবং গরম আবহাওয়া অব্যাহত থাকলে আরও অনেকে উপকূলীয় এলাকার দিকে ঝুঁকতে পারেন।

লন্ডন হিথ্রো বিমানবন্দর জানিয়েছে, এই সপ্তাহান্ত থেকেই তাদের গ্রীষ্মকালীন ব্যস্ততম মৌসুম শুরু হচ্ছে, এবং শুক্রবারই হতে পারে সবচেয়ে ব্যস্ত দিন। ভ্রমণ সংস্থা এবিটিএ জানিয়েছে, বিদেশগামী ব্রিটিশ ভ্রমণকারীদের মূল ঢল শুরু হবে আগামী সপ্তাহান্ত থেকে।

২৯টি দেশ নিয়ে গঠিত শেনজেন অঞ্চলে বিমানে যাওয়া যাত্রীদের অবতরণ প্রস্থানের সময় বিমানবন্দরেই ইইএস প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইউরোপের বৃহত্তম বিমান সংস্থা রায়ানএয়ার এই সপ্তাহেও সতর্ক করে জানিয়েছে, ব্রিটিশ যাত্রীরা অসম্পূর্ণ সীমান্ত অবকাঠামোর "পরীক্ষামূলক ক্ষেত্র" হয়ে উঠতে পারেন এবং দীর্ঘ সারির জন্য প্রস্তুত থাকতে বলেছে যাত্রীদের। সংস্থাটি লিসবন, তেনেরিফে সাউথ, আলিকান্তে, মালাগা মিলান বেরগামোকে ইইএস-সংক্রান্ত বিলম্বের "বারবার ঘটতে থাকা" স্থান হিসেবে চিহ্নিত করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান