ঢাকা ২ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
ঢাকা ২ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশি আটক ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকে হত্যার যে কারণ পুলিশকে জানালো বাবুল সিলেটে তিন হত্যাকাণ্ড: পুলিশ ও সাংবাদিকতা কি দায় এড়াতে পারে? বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, কমতে পারে ভাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার ৩৫ হাজার, ভোটকেন্দ্র ৫টি বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, দলের পদ ছেড়ে দিলেন এক যুগ পর রোমে ফিরছেন নগরবাউল জেমস, ১৬ আগস্ট মঞ্চ মাতাবেন ইতালিতে কণ্ঠশিল্পী মোজারকে ঘিরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও নৈশভোজ লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বসছে স্থায়ী ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা

স্পেন নিয়ে মেসির বার্তা, ‘ওদের আমার চেনা আছে’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

স্পেন নিয়ে মেসির বার্তা, ‘ওদের আমার চেনা আছে’

আটলান্টায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর ফলে নিশ্চিত হয়েছে বহুল প্রতীক্ষিত এক মহারণ। আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ইউরোপ সেরা স্পেনের মুখোমুখি হবে লাতিন আমেরিকার এই দলটি।

ফুটবলের এই বড় ম্যাচকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন—কে এগিয়ে? স্পেন নাকি আর্জেন্টিনা? ফাইনালে কার সম্ভাবনা বেশি? মেসি বনাম ইয়ামাল লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন? এসব নিয়েই চলছে আলোচনা ও বিশ্লেষণ।

এমন পরিস্থিতিতে নিজের মতো করেই জবাব দিলেন লিওনেল মেসি। ফাইনালের আগে তিনি জানিয়ে দিলেন, স্পেন দলকে তার খুব ভালোভাবেই চেনা আছে।

মেসি বলেন, “স্পেন খুব ভালো একটা দল। বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। কিন্তু ওদের আমার খুব ভালো করে জানা আছে। ওদের ফুটবল দর্শন এত বছর ধরে দেখছি। আমি জানি ওরা কেমন খেলবে।”

বর্তমান স্পেন দলে সবচেয়ে বেশি ফুটবলার এসেছে বার্সেলোনা থেকে। তাদের অনেকের সঙ্গেই অতীতে একই দলে কিংবা প্রতিপক্ষ হিসেবে খেলেছেন মেসি। সেই অভিজ্ঞতা ফাইনালে কাজে লাগবে বলেই বিশ্বাস তার।

মেসি বলেন, “আমি ওদের অনেকের বিরুদ্ধে খেলেছি। এখনও ওদের খেলা দেখি। অনেকেই বার্সেলোনার ফুটবলার। যে ক্লাবটাকে আমি এখনও ভালবাসি। যে ক্লাবের খেলা এখনও দেখি। তাই আশা করছি খুব ভালো একটা ফাইনাল হবে। দু’দলই সমান শক্তি নিয়ে নামবে। ওদের কথা খুব বেশি ভাবছি না।”

৩৯ বছর বয়সেও বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন মেসি। তার নেতৃত্বেই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিজের পারফরম্যান্স নিয়ে এই আর্জেন্টাইন তারকা বলেন, “আমি প্রায় এক বছর ধরে এই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। গত বছর ডিসেম্বরে আর্জেন্টিনায় ছিলাম। সকাল, বিকাল অনুশীলন করেছি। আমি জানতাম, সেরা ফিটনেস নিয়ে বিশ্বকাপে নামতে হলে নিজের সবটা নিংড়ে দিতে হবে। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। তার ফল পাচ্ছি।”