ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। ছবি: রয়টার্স

সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। সোমবার (২০ জুলাই) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ঘোষণা দেন হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র। খবর রয়টার্সের।

হুতিদের এক বিবৃতিতে বলা হয়, অপরাধী সৌদি আরবের বিরুদ্ধেচোখের বদলে চোখনীতির ভিত্তিতে এই মুহূর্ত থেকে নৌ-অবরোধ ঘোষণা করা হলো। বিবৃতি জারির সঙ্গে সঙ্গেই অবরোধ কার্যকর হবে।

বিবৃতিতে আরও বলা হয়, গত প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর সৌদি আরব যেঅন্যায়, নিপীড়নমূলক অবরোধ, জাতীয় সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল আকাশপথে বন্দর বিমানবন্দরগুলোর ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞাআরোপ করেছে, তার প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, হুতিদের নিয়ন্ত্রণাধীন সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছেএমন অভিযোগ এনে গত সপ্তাহে সৌদি আরবের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা। ওই হামলার মধ্য দিয়ে প্রায় চার বছর ধরে চলা দুই পক্ষের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির কার্যত অবসান ঘটে।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর দীর্ঘ সময় সৌদি আরবের ভূখণ্ডে হুতিদের বড় ধরনের কোনো হামলার খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে সেই যুদ্ধবিরতির পর সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের প্রথম বড় সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: আলজাজিরা