ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

স্বেচ্ছাসেবক দলের সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্বোধন

প্রকাশিত: ০৮ জুন ২০২২, ০৩:৫৮ পিএম

স্বেচ্ছাসেবক দলের সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্বোধন
স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাতালোনিয়ার আয়োজনে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। ৬ জুন (সোমবার) বার্সেলোনার স্থানীয় একটি হলে কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ আর লিটু এবং সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি এবং বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দলের অপর দুই আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন ও আসলাম ফকির লিটন এবং কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী উপস্থিত ছিলেন। এ সময় অন্যানের মধ্যে কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ, কাতালোনিয়া জিয়া পরিষদের আহবায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজী, যুবদলের সাবেক সভাপতি শফিক খান, কাতালোনিয়া যুবদল সভাপতি ফয়সল আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিএনপি’র অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি নাসির আহমেদ শাহীন সদস্য সংগ্রহের জন্য আনুষ্ঠানিকভাবে কাতালোনিয়ার বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদককে দলীয় ফরম বিতরণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এবং সর্বসম্মতিক্রমে একটি পূর্নাঙ্গ কমিটি গঠনের আশ্বাস ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে তিনি নেতাকর্মীদের প্রতি প্রতিহিংসা ভুলে প্রতিযোগীতার রাজনীতি করার আহ্বান জানান এবং সকলকে নিয়ে সুন্দর কমিটি উপহার দিতে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।