ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

স্পেন-বাংলাদেশ প্রাতিষ্ঠানিক সম্পর্কের পরিধি বিস্তৃত হচ্ছে

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ০২:৩৯ এএম

স্পেন-বাংলাদেশ প্রাতিষ্ঠানিক সম্পর্কের পরিধি বিস্তৃত হচ্ছে
ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি গন্তব্য স্পেনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গতানুগতিক তৈরিপোশাক সেক্টর ছাড়াও আরও বহুবিধ ক্ষেত্রে ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। সাংস্কৃতিক সহযোগিতা, যুব ও ক্রীড়া উন্নয়ন, রেলওয়ে অবকাঠামো, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অবলোপন, স্পেনের কৃষিক্ষেত্রে বাংলাদেশ থেকে মৌসুমি কর্মী নিয়োগ, মেরিটাইম প্রশিক্ষণ এবং স্পেন ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমিদ্বয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সংক্রান্ত কতিপয় চুক্তি ও সমঝোতা স্মারক বর্তমানে উভয়পক্ষের বিবেচনাধীন রয়েছে। মাদ্রিদে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (নর্থ আমেরিকা, ইস্ট ইউরোপ এন্ড এশিয়া প্যাসিফিক) স্যাভিয়ের সালিদো এবং স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি’র মধ্যে আজ অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে উভয় পক্ষ এ সকল চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের বিষয়ে একমত হয়। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ক্রমবিস্তৃতির প্রেক্ষাপটে রাষ্ট্রদূত বাংলাদেশী পর্যটক, ব্যবসায়ী ও প্রবাসীদের জন্য স্প্যানিশ ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সাম্প্রতিক নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বোচ্চ ভোটে বাংলাদেশের নির্বাচিত হওয়ার ক্ষেত্রে স্পেনের মূল্যবান সমর্থনের জন্য রাষ্ট্রদূত দেশটির সরকারকে ধন্যবাদ জানান। মহাপরিচালক স্যাভিয়ের সালিদো বলেন, "বাংলাদেশে কার্যরত স্প্যানিশ কোম্পানিসমূহের বিনিয়োগ সুরক্ষা ও অধিকতর ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে।" তিনি বলেন, "বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হাইস্পিড রেলওয়ে নেটওয়ার্কের অধিকারী স্পেন বাংলাদেশের রেলওয়ে অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।" ( বিজ্ঞপ্তি) অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।