ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

পাল্টাপাল্টি হামলা চলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বজুড়ে সতর্কতা

প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১১:৩১ এএম

পাল্টাপাল্টি হামলা চলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বজুড়ে সতর্কতা

ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেন্ট্রাল ইসরায়েলে সাইরেন বাজানো হচ্ছে। হামলার পর আবার কখন আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বের হতে পারবে তা জানিয়ে দেয় ইসরায়েলের সামরিক বাহিনী।

গত কয়েক দিনে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি এসব হামলা চলছে।

রোববারও তেল আভিভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আবাসিক এলাকার ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দফায় ইরান অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র এদিন নিক্ষেপ করেছে।

এগুলো ইসরায়েলের কেন্দ্রস্থল ছাড়াও হাইফা, নেস জিওনা ও রিশন লেজিওন এলাকায় আঘাত হেনেছে।

অন্যদিকে ইসরায়েল তেহরান, কেরমানশাহ ও হামেদানে বিমান হামলা চালিয়েছে।

তারা ইরানে ক্ষেপণাস্ত্র মজুদাগার ও উৎক্ষেপণস্থল, রাডার ও উপগ্রহ সিস্টেম এবং ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারে হামলা করেছে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। রোববার এক সতর্কবার্তায় বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এ প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ বা অস্থিরতা দেখা দিতে পারে।

মার্কিন নাগরিকেরা ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।