ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৩২ এএম

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

বাংলাদেশ ও পাকিস্তানসহ মোট ৭৫টি দেশের জন্য ভিসা ইস্যুর প্রক্রিয়া স্থগিত করার উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত নেওয়ার খবর জানিয়েছে রয়টার্স।

ওই কর্মকর্তা পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ফক্স নিউজ প্রথমে এ বিষয়টি প্রকাশ করে, যা পররাষ্ট্র দপ্তরের এ-সংক্রান্ত এক আদেশের ওপর ভিত্তি করে তৈরি প্রতিবেদন।

ফক্স নিউজের তথ্যমতে, অনির্দিষ্ট সময়ের জন্য ভিসা স্থগিতের এ ব্যবস্থা কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে। তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, রাশিয়া, ইরান, থাইল্যান্ড, ব্রাজিল, কুয়েত, সোমালিয়া, নাইজেরিয়া, ইয়েমেন ও ইরাক।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী সপ্তাহ থেকেই (২১ জানুয়ারি) স্থগিতাদেশ কার্যকর করা হবে এবং পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত ভিসা ইস্যু বন্ধ থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যে তারা ‘পাবলিক চার্জ’ নীতির আওতায় ভিসার আবেদন বাতিল করতে পারবেন।

‘পাবলিক চার্জ’ নীতির অধীনে সাধারণত যাচাই করা হয়, আবেদনকারী যুক্তরাষ্ট্রে নিজের খরচে জীবনযাপন করতে সক্ষম কি না।

যদি মার্কিন প্রশাসন মনে করে আবেদনকারী সরকারি ভাতা বা সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তবে তার ভিসা প্রত্যাখ্যান করা যেতে পারে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই এ নীতির প্রয়োগ জোরদার করা হয়েছে এবং অভিবাসন ইস্যুতে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবেই ভিসা প্রদান ব্যাপকভাবে স্থগিতের সিদ্ধান্ত এসেছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। একের পর এক পদক্ষেপ নেওয়ার ধারাবাহিকতায় ভিসা প্রদান বড় পরিসরে বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

গত নভেম্বরে হোয়াইট হাউসের কাছে এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ডের একজন সদস্য নিহত হওয়ার পর ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে।

তালিকায় থাকা ৭৫ দেশ হলো—
আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।