ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ক্যানারি ওয়ার্ফে নির্মিত হচ্ছে ৩০০ সোশ্যাল হাউজ: গড়ে উঠছে লন্ডনের সর্বাধুনিক কমিউনিটি

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৬:০৮ এএম

ক্যানারি ওয়ার্ফে নির্মিত হচ্ছে ৩০০ সোশ্যাল হাউজ: গড়ে উঠছে লন্ডনের সর্বাধুনিক কমিউনিটি

টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ার্ফযা এতদিন ইউরোপের অন্যতম প্রধান বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিলসেই এলাকাতেই এখন গড়ে উঠছে এক নতুন রূপে — বসবাসকাজ এবং অবকাশযাপনের এক আধুনিক ও ভারসাম্যপূর্ণ মিশ্র-ব্যবহারের কমিউনিটি।

ক্যানারি ওয়ার্ফ গ্রুপের উদ্যোগে এই বিশাল প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে উড হোয়ার্ফের ব্রানান স্ট্রিট ও চার্টার স্ট্রিটে এবং এটি হচ্ছে লন্ডনের বেসরকারি খাতে পরিচালিত সবচেয়ে বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর একটি।

নির্মাণাধীন নতুন দুই আবাসন ভবনের মোট ১৬শ ফ্ল্যাটের মধ্যে প্রায় ৩০০টি হবে সোশ্যাল রেন্টেড অর্থাৎ এফোর্ডেবল হাউজ। এর মধ্যে ৪ বেডরুমের ৩৬টি ও ৩ বেডরুমের ১০৪ ফ্ল্যাট। ব্রানান স্ট্রিটের ভবনের কাজ আগামী বছরের জুলাই মাসে এবং চার্টার স্ট্রিটের সুবিশাল বিল্ডিং এর নির্মাণ কাজ  আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে বলে আশা করা হচ্ছে। উড হোয়ার্ফ ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নির্মিত হচ্ছে ৩,৬০০ টি আবাসিক ইউনিটযার একটি উল্লেখযোগ্য সংখ্যক ফ্ল্যাট হবে সামাজিক ও সাশ্রয়ী আবাসন। এর পাশাপাশি থাকছে ৯ একরেরও বেশি নয়নাভিরাম সবুজ উন্মুক্ত স্থান ও পাবলিক স্কয়ারহাঁটার পথখেলার মাঠ ও অবকাশ যাপনের স্থানএকটি নতুন জিপি সার্জারিযা এলাকার স্বাস্থ্যসেবা উন্নত করবে। আরো আছে একটি নতুন প্রাইমারি স্কুল।

৩ জুলাইবৃহস্পতিবারক্যানারি ওয়ার্ফ গ্রুপের আমন্ত্রণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানসহ কাউন্সিলের কেবিনেট মেম্বারবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তাঁরা একটি নির্মাণাধীন ২৪ তলা ভবন থেকে পুরো প্রকল্প এলাকার প্যানোরামিক ভিউ উপভোগ করেন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে ক্যানারি হোয়ার্ফ গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শনকালে নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সাথে ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদারকাউন্সিলের চীফ এক্সিকিউটিভ অফিসার স্টিফেন হলসিক্যানরি ওয়ার্ফের চীফ এক্সিকিউটিভ অফিসার শোবি খানকাউন্সিলের রিজেনারেশনইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউজবিল্ডিং বিষয়ক কেবিনেট মেম্বারকাউন্সিলর কবির আহমেদকাউন্সিলের হাউজিং ও রিজেনারেশন বিষয়ক কর্পোরেট ডিরেক্টর ডেভিড জয়েস।

উড ওয়ার্ফ প্রকল্প পরিদর্শনকালে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “এই প্রকল্পের পরিকল্পনার সূচনা হয়েছিল মেয়র হিসেবে আমার প্রথম মেয়াদকালে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যেযখন আমরা ক্যানারি হোয়ার্ফকে একটি প্রাণবন্তবাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক এলাকায় রূপান্তর করার স্বপ্ন দেখেছিলাম। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দেখে আমি অত্যন্ত গর্বিত ও আবেগাপ্লুত।”

মেয়র বলেন, “এটি শুধুমাত্র একটি নির্মাণ প্রকল্প নয় — এটি আমাদের কমিউনিটির ভবিষ্যৎ গঠনের অংশ। যা আমাদের এলাকায় বাস করা সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি বলেন, “আবাসন এখন শুধু একটি ছাদ নয় — এটি নিরাপত্তাস্থিতি এবং সম্মানের বিষয়। বিশেষ করে আমাদের মত একটি বহুজাতিকবহু—সাংস্কৃতিক বারায়যেখানে বহু পরিবার সাশ্রয়ী আবাসনের জন্য সংগ্রাম করে যাচ্ছেএই প্রকল্প তাদের জন্য একটি আশার আলো।

আমি ক্যানারি হোয়ার্ফ গ্রুপকে ধন্যবাদ জানাই তাদের প্রতিশ্রুতি এবং টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অংশীদারিত্বের জন্য। এই প্রকল্প প্রমাণ করে — যদি আমরা একসঙ্গে কাজ করিতাহলে উন্নয়ন সম্ভব — তবে তা অবশ্যই অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য হতে হবে।”

কাউন্সিলের রিজেনারেশনইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউজবিল্ডিং বিষয়ক কেবিনেট মেম্বারকাউন্সিলর কবির আহমেদ বলেন, “উড হোয়ার্ফ প্রকল্পে অন্তর্ভুক্ত ১,৬০০ ইউনিটের মধ্যে ৩০০—এরও বেশি সামাজিক হাউজিং ইউনিট নির্ধারিত হয়েছেযার বেশিরভাগই তিন থেকে চার বেডরুম বিশিষ্ট বড় ফ্ল্যাট। এটি আমাদের পরিবারকেন্দ্রিক হাউজিং নীতিকে প্রতিফলিত করেযেখানে স্থানীয় বৃহৎ পরিবারগুলোর জন্য উপযোগী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”

কাউন্সিলের হাউজিং ও রিজেনারেশন বিষয়ক কর্পোরেট ডিরেক্টর ডেভিড জয়েস আরও যোগ করেনঃ “এই প্রকল্পে মোট ৬০০ সাশ্রয়ী বাসস্থান অন্তর্ভুক্তযার মধ্যে দুই শতাধিকের নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এগুলোর অনেকগুলো সামাজিক ভাড়ায় বরাদ্দ দেওয়া হবে — যা আমাদের এলাকার নিম্ন আয় ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিশেষ সহায়ক হবে।”

ক্যানারি হোয়ার্ফ গ্রুপের প্রধান নির্বাহী শোবি খান বলেন, “আমরা কেবল বিল্ডিং তৈরি করছি না — আমরা একটি সম্পূর্ণ কমিউনিটি তৈরি করছি। এই উন্নয়নের মাধ্যমে টেমস নদীর পাশে একটি বিশ্বমানের জীবন্ত ও অন্তর্ভুক্তিমূলক পাড়া গড়ে তোলা হচ্ছেযেখানে মানুষ বসবাস করবেকাজ করবে এবং পরিবার নিয়ে আনন্দে থাকবে।”

ক্যানারি ওয়ার্ফে নির্মিত হচ্ছে ৩০০ সোশ্যাল হাউজ।Canary Wharf | ক্যানারি ওয়ার্ফ । London Housing https://youtu.be/jwBCNpzpFvg