ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা নীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনছে নিউজিল্যান্ড। আগামী ২০ জুলাই থেকে দেশটির পাথওয়ে স্টুডেন্ট ভিসা (Pathway Student Visa)–সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হবে। নতুন এই নীতিমালার ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পরিকল্পনায় আরও বেশি নমনীয়তা পাবেন। পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে নতুন স্টুডেন্ট ভিসার আবেদন ছাড়াই একই ডিগ্রির মধ্যে বিষয় পরিবর্তনের সুযোগও মিলবে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক শিক্ষাবান্ধব করতেই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডকে আরও প্রতিযোগিতামূলক আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করা।

বর্তমানে পাথওয়ে স্টুডেন্ট ভিসা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থী একটি ভিসা ব্যবহার করে ধারাবাহিকভাবে একাধিক কোর্স সম্পন্ন করতে পারেন। যেমন, ইংরেজি ভাষার কোর্স বা ফাউন্ডেশন প্রোগ্রাম শেষ করে একই ভিসায় ডিপ্লোমা বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এতে প্রতিটি কোর্সের জন্য আলাদা স্টুডেন্ট ভিসার আবেদন করার প্রয়োজন হয় না, ফলে সময় অর্থদুই- সাশ্রয় হয়।

নতুন নিয়মে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে মাধ্যমিক শিক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে। আগে স্টুডেন্ট ভিসায় নির্দিষ্ট বিষয় ডিগ্রির নাম উল্লেখ থাকায় বিষয় পরিবর্তন করতে চাইলে নতুন করে ভিসার আবেদন করতে হতো। তবে ২০ জুলাই থেকে ভিসায় কেবল ডিগ্রির ধরন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। ফলে একই শিক্ষাপ্রতিষ্ঠানে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে একই ডিগ্রির মধ্যে বিষয় পরিবর্তন করলে নতুন ভিসার প্রয়োজন হবে না।

এছাড়া পাথওয়ে স্টুডেন্ট ভিসার আওতা আরও বিস্তৃত করা হয়েছে। এখন নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড ক্রেডেনশিয়ালস ফ্রেমওয়ার্ক (NZQCF)-এর লেভেল থেকে পর্যন্ত বিভিন্ন শিক্ষাপথ এই ভিসার অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে ইংরেজি ভাষা শিক্ষা, ফাউন্ডেশন প্রোগ্রাম, বিভিন্ন সার্টিফিকেট এবং ভোকেশনাল বা দক্ষতাভিত্তিক কোর্স। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সহজেই ধাপে ধাপে উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে পারবেন।

শিক্ষাবিদদের মতে, নতুন উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রশাসনিক জটিলতা কমাবে এবং তাদের একাডেমিক পরিকল্পনা আরও সহজ করবে। বিশেষ করে যারা পড়াশোনার শুরুতে বিষয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় থাকেন, তারা এখন অনেক বেশি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।

বিশ্বমানের শিক্ষা, নিরাপদ পরিবেশ, গবেষণার সুযোগ এবং পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুবিধার কারণে নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় একটি গন্তব্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর বেশ কয়েকটি নিয়মিতভাবে আন্তর্জাতিক ্যাঙ্কিংয়ে স্থান পেয়ে আসছে। একই সঙ্গে স্নাতক শেষে যোগ্য শিক্ষার্থীদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার সুযোগ থাকায় অনেকেই উচ্চশিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক কর্মজীবনের পরিকল্পনাও করতে পারেন।