ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

ইংল্যান্ড ও ওয়েলসে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করছে হোম অফিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ১২:৫০ এএম

ইংল্যান্ড ও ওয়েলসে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করছে হোম অফিস

ধারাবাহিক ইহুদি-বিরোধী (অ্যান্টিসেমিটিক) হামলার প্রেক্ষাপটে ইংল্যান্ড ওয়েলসের ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারে ২৫০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী তিন বছরের এই পরিকল্পনার আওতায় ইহুদি অধ্যুষিত এলাকা, স্কুল, সিনাগগ কমিউনিটি সেন্টারগুলোতে টহলের জন্য অতিরিক্ত ৫০০-এরও বেশি পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে।

হোম অফিসের ঘোষণা অনুযায়ী, এই তহবিলের মাধ্যমে লন্ডনে প্রায় ৩০০ জন এবং গ্রেটার ম্যানচেস্টারে ৮০ জন অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ছাড়া উল্লেখযোগ্য ইহুদি জনগোষ্ঠী রয়েছে এমন অন্যান্য এলাকার পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ থাকবে ৪৩ মিলিয়ন পাউন্ড। এই তালিকায় রয়েছে হার্টফোর্ডশায়ার, এসেক্স, নর্থাম্বব্রিয়া, সাসেক্স, টেমস ভ্যালি, ওয়েস্ট মিডল্যান্ডস ওয়েস্ট ইয়র্কশায়ারএই সাতটি পুলিশ ফোর্স এলাকা।

সন্দেহজনক আচরণ শনাক্তে প্রশিক্ষিত বিশেষায়িত সাদা পোশাকের পুলিশ কর্মকর্তাদের নিয়ে পরিচালিত "প্রজেক্ট সার্ভেটর" কর্মসূচিও এই পরিকল্পনার আওতায় অব্যাহত থাকবে।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইহুদি-বিদ্বেষের যে উত্থান দেখা গেছে, তা দেশ হিসেবে ব্রিটেনের মূল্যবোধের এক পরীক্ষা, এবং দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই এই সমস্যা মোকাবিলা তাঁর নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিল। তিনি জানান, চলতি বছরের শুরুতে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ সুশীল সমাজের নেতাদের নিয়ে ডাউনিং স্ট্রিটে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। স্টারমার আরও বলেন, স্কুল, বিশ্ববিদ্যালয় সরকারি সেবাখাতে ইহুদি-বিদ্বেষ প্রতিরোধ এবং অনলাইনসহ সব ক্ষেত্রে চরমপন্থা ঘৃণাত্মক আচরণ মোকাবিলায় সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। তাঁর ভাষায়, আজকের এই তহবিল বরাদ্দ পূর্ববর্তী কার্যক্রমেরই ধারাবাহিকতা, যার লক্ষ্য ইহুদি সম্প্রদায়কে ভয়মুক্ত পরিবেশে নিজেদের ধর্মীয় জীবনযাপন উৎসব উদ্যাপনের সুযোগ করে দেওয়া।

জিউইশ লিডারশিপ কাউন্সিলের পাবলিক অ্যাফেয়ার্স পরিচালক রাসেল ল্যাঙ্গার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে তিনি সতর্ক করে বলেন, কেবল নিরাপত্তা পুলিশি ব্যবস্থার মাধ্যমে আধুনিক ব্রিটেনে রেকর্ড মাত্রার ইহুদি-বিদ্বেষের বাস্তবতা দূর করা সম্ভব নয়; জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি প্রচেষ্টা, নেতৃত্ব কার্যকর পদক্ষেপ।

গত অক্টোবরে ম্যানচেস্টারের হিটন পার্কে সিনাগগে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা জোরদার রাখতে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পাবে ২২ মিলিয়ন পাউন্টেরও বেশি অর্থ।

বোর্ড অব ডেপুটিজের ভাইস প্রেসিডেন্ট কারেন নিউম্যান বলেন, ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় সরকারের এই বড় বিনিয়োগকে তাঁরা উষ্ণভাবে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারসহ সরকারের সবার প্রতিশ্রুতি কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি স্মরণ করিয়ে দেন, সাম্প্রতিক ইহুদি-বিদ্বেষী সহিংসতার ঢেউয়ের পর তাঁরা যে প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছিলেন, নিরাপত্তা তার একটি অংশমাত্রপাশাপাশি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং ইহুদি-বিদ্বেষী চরমপন্থা মোকাবিলায় অংশীদারত্বমূলক উদ্যোগও প্রয়োজন।

উল্লেখ্য, গত মে মাসে একাধিক হামলার পর যুক্তরাজ্যের জাতীয় সন্ত্রাস হুমকি স্তর "উল্লেখযোগ্য" থেকে বাড়িয়ে "তীব্র" করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে লন্ডনে নথিভুক্ত ইহুদি-বিদ্বেষী ঘৃণাজনিত অপরাধের সংখ্যা ছিল গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

গত মার্চ মাসে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা হাতজোলার পরিচালিত চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করা হয়। এর এক মাস পর একই এলাকায় দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়, যা পুলিশ সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করে। এর আগে গত অক্টোবরে ম্যানচেস্টারের হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন সিনাগগের বাইরে গাড়ি চাপা ছুরিকাঘাতের হামলায় দুজন নিহত তিনজন আহত হন।

সূত্র: দ্য গার্ডিয়ান