৫২ ও ৭১ এর চেতনাকে ধারণ করে যুক্তরাজ্য থেকে প্রচারিত অনলাইন টিভি (52banglatv) ও পোর্টাল ৫২বাংলা টিভি ডটকমের (52banglatv.com) এর সম্পাদকীয় পর্ষদ বর্ধিত করা হয়েছে ।
বাংলা সংযোগ দেশে দেশে- শ্লোগাণে দেড় কোটিরও বেশী প্রবাসীদের উচ্চকণ্ঠ হিসাবে কাজ করা ৫২বাংলায় ব্রিটেন, ইউরোপ, আমেরিকা,কানাডা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে নিজস্ব প্রতিনিধি ও ফ্রিল্যান্স সংবাদকর্মী হিসাবে কাজ করছেন অর্ধশতাধিক প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী।
দর্শক ও পাঠকের কাছে ৫২বাংলার গ্রহণযোগ্যতাকে মূল্যায়নে নিয়ে সম্পাদকীয় পর্ষদকে বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছেন ৫২বাংলা মিডিয়া লিমিটেড গ্রুপের সিইও ও প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ফারুক যোশী।
২০২২ সালে আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়া সম্পাদকবৃন্দ হলেন- চৌধুরী মুরাদ,সম্পাদক; যুক্তরাজ্য চ্যাপটার, ফয়ছল আহমদ মুন্না, সম্পাদক; বাংলাদেশ চ্যাপটার ও কবি ওয়ালি মাহমুদ, সাহিত্য সম্পাদক।
এছাড়াও বিশিষ্ট সংবাদপাঠক ও আবৃত্তিকার নাজমুল হোসেনকে ৫২বাংলার বিশেষ প্রতিনিধি ও নিউজ রীডার হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।
অভিজ্ঞতালব্ধ প্রতিশ্রুতিশীল সংবাদকর্মীদের সমন্বয়ে সম্পাদকীয় টিম আরও উদ্যোমে ৫২বাংলার অগণিত দর্শক, পাঠক, শুভানুধ্যায়ির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি ।
https://52banglatv.com/editorial-team/
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
-
গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা
-
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে?
আরও পড়ুন: