সাবেক কাউন্সিলর হাসুকে গ্রেপ্তার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল হাসেম হাসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের তথ্য জানাল পুলিশ বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবরের বাসা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান। একাধিক মামলার অভিযোগ আদাবর থানা পুলিশ বলছে, চব্বিশের আন্দোলন ঠেকাতে বলপ্রয়োগসহ বিভিন্ন অভিযোগের পাশাপাশি আরও কিছু অভিযোগে তার বিরুদ্ধে অন্তত আধ ডজন মামলা রয়েছে। দেড় বছর আত্মগোপনে থাকার পর বাসায় ফেরা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে থাকা আদাবর থানার সাবেক সভাপতি হাসু প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গোপন সংবাদ পেয়ে আদাবর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান পুলিশ কর্মকর্তা মিজান।