ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১২:৫৪ এএম

এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার

দায়িত্ব নেওয়ার প্রায় এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

শুক্রবার (২০ মার্চ) মাইক্রোব্লগিং সাইট এক্সে পৃথক পোস্টে বৈঠকের তথ্য জানিয়েছেন দুই পক্ষই।

বৈঠকের একটি ছবি শেয়ার করে জয়শঙ্কর লিখেছেন, বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ’র সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।

“আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে এগিয়ে নেওয়ার উপর দৃষ্টি রেখে আলোচনা হয়েছে।”

বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ লিখেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছেন তিনি।

“অভিন্ন স্বার্থে এবং অভিন্ন লাভের জন্য ভারতের সঙ্গে একসঙ্গে পথচলার ও কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুত থাকার বিষয়ে বলেছি।”


অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৫ সালের এপ্রিলে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব নেন রিয়াজ হামিদুল্লাহ। এরপর থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কোনো সৌজন্য সাক্ষাতের খবর পাওয়া যায়নি।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলার পর প্রায় এক বছর পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে একবার সৌজন্য সাক্ষাৎ করেছিলেন এই কূটনীতিক।


চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের সঙ্গে শুরু থেকেই দিল্লির সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। পারস্পরিক অভিযোগ, জনবিক্ষোভ এবং পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনাও ঘটে এই সময়।

এর মধ্যে ভারত সরকার জানিয়ে আসছিল, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পরিবর্তে নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা।


একই দিনে পাল্টাপাল্টি কূটনীতিক তলবের উত্তেজনার মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দিল্লির মনোভাবে পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়।

চলতি বছরের জানুয়ারির শেষে বর্তমান প্রধানমন্ত্রী তারেকের মায়ের মৃত্যুতে শোক জানিয়ে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠিতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।

এরপর সেই বার্তা নিয়ে ঢাকা সফরে আসেন জয়শঙ্কর এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।


পরবর্তীতে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়। নতুন বিএনপি সরকারের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার যে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, তারই ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করলেন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ।