ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
সর্বশেষ
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়?

লন্ডনে  বিয়ানীবাজার যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস টিটুর সম্মানে  চা-চক্র

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:৩০ এএম

লন্ডনে  বিয়ানীবাজার যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস টিটুর সম্মানে  চা-চক্র
সিলেট বিয়ানীবাজার উপজেলার যুবলীগ এর সাবেক আহবায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী  আব্দুল কুদ্দুস টিটু সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে এসেছেন। তার সম্মানে লন্ডনবাসি বিয়ানীবাজারের সাবেক ছাত্রলীগ নেতাদের  উদ্যোগে এক চা-চক্রের আয়োজন করা হয়। ৪ ডিসেম্বর শনিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এসময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফয়সল উদ্দিন, লন্ডন যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক দিলাল আহমদ, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন দিলু, সাবেক ছাত্রলীগ নেতা ও বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট্রের কোষাধ্যক্ষ  আব্দুল বাছিত, সহ সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক এম  মিছবা রহমান, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ , সিনিয়র সহ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম,লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদিক আহমদ  প্রমূখ। চা-চক্রে সকলে বিয়ানীবাজার সরকারী কলেজে ছাত্রকালীন সময় ছাড়াও ছাত্ররাজনীতির সময় নানা ভালো কাজে সম্পৃক্ততা ও পরবর্তি সময়ে যুবলীগ এর আহবায়ক হিসাবে  আব্দুল কুদ্দুস টিটুর নেতৃত্ব এবং কর্মীবান্ধব নানা উদ্যোগের কথা স্মরণ করে স্মৃতিচারণ করা হয়। চা- চক্রের আলোচনায়  ৯০ দশকের ছাত্ররাজনীতির সাথে নানা সাংস্কৃতিক ও সৃজনশীল কাজ ছাত্ররাজনীতির অংশ ছিল এবং এরাই ভবিষ্যতে তাদের স্ব- স্ব জায়গায় কোন না কোনভাবে সমাজে ভালো কাজ করছে বলেও উল্লেখ করেন। সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস টিটু  প্রবাসে যার যার অবস্থান থেকে নিজ অঞ্চলের মানুষের সেবা করার অনুরোধ জানিয়ে বলেন- একজন প্রবাসী চাইলে সমাজে দেশের নাগরিকের চেয়েও অনেক বেশী মানবিক ও অনুপ্রেরণামূলক কাজ সহজে করতে পারেন। এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নে  সকল প্রবাসীর ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। https://www.youtube.com/watch?v=_M18KOiXbkY