ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
সর্বশেষ
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়?

মহানবির জন্মদিন ও আনুষঙ্গিক কিছু কথা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ১২:৫৯ এএম

মহানবির জন্মদিন ও আনুষঙ্গিক কিছু কথা
আজ মহানবির জন্মদিন। তাঁকে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ স্বরূপ। মানব জাতির কল্যাণের জন্যই তাঁর আবির্ভাব। তিনি বিশেষ কোনও জনগোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য আসেননি। তাঁর কোনও ভৌগোলিক সীমাবদ্ধতাও নেই। তিনি জগৎবাসীর জন্য রহমতস্বরূপ! কিন্তু এক শ্রেণির গণ্ডমূর্খ মনে করে, মহানবি কেবল ইসলাম ধর্মের অনুসারীদের জন্য স্রষ্টা কর্তৃক পৃথিবীর বুকে প্রেরিত হয়েছিলেন। পবিত্র কোরআনে তাঁকে বার বার 'সর্বোত্তম চরিত্রের অধিকারী' বলে উল্লেখ করা হয়েছে। মহানবির সংযম ও সহনশীলতা সম্পর্কে যাদের সম্যক ধারণা নেই, কেবল তারা-ই মহনবির মহান আদর্শকে জলাঞ্জলি দিয়ে স্বেচ্ছাচারিতার পথ অবলম্বন করেছে। অথচ পবিত্র কোরআন ও মহানবির চরিত্রের মধ্যে যে শ্রেষ্ঠত্ব বিদ্যমান, সে-সম্পর্কে সম্যক ধারণা নেই! পবিত্র কোরআন হচ্ছে স্রষ্টা কর্তৃক সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতির জন্য সংবিধানস্বরূপ। মহানবি হচ্ছেন পবিত্র কোরআনের শ্রেষ্ঠ ভাষ্যকার। কিন্তু কতিপয় গণ্ডমূর্খ কোথাও কোথাও পবিত্র কোরআনের অপব্যাখ্যা করে থাকে নিজেদের সুবিধার্থে! ইসলাম ধর্মের প্রধান স্তম্ভ চারটি। যথাক্রমে, পবিত্র কোরআন, মহানবির আদর্শ, কোনও ব্যাপারে সমকালীন শ্রেষ্ঠ উলামাদের সিদ্ধান্ত ও শেষতম হচ্ছে বিবেক। উপর্যুক্ত তিনটি স্তম্ভ সম্পর্কে কেউ যদি অবগত না-হয়ে থাকে, তার জন্য বিবেক-ই যথেষ্ট। তবে সেই বিবেক অবশ্য-ই উপনিবেশমুক্ত হওয়া চাই। কারও বিবেক যদি অন্য অপশক্তির দ্বারা নিয়ন্ত্রিত থাকে, তাহলে, তার বিবেক সুষ্ঠুভাবে সমাধানে পৌঁছতে ব্যর্থ হবে। একবার এক অমুসলিমকে মসজিদে নববির ভেতরে প্রস্রাব করতে দেখা গেল। তখন মসজিদে উপস্থিত মহানবির অনুচরদের মধ্যে কেউ কেউ লোকটিকে বাধা দিতে চাইলেন। মহানবি তাঁদের বারণ করে বললেন, তাকে প্রস্রাব সমাপ্ত করতে দাও। প্রস্রাব সমাপ্ত হলে লোকটিকে জিজ্ঞাসা করা হল, সে কেন মসজিদের ভেতরে প্রস্রাব করল? উত্তরে লোকটি বলল, এটি মসজিদ বলে সে জানত না! মহানবি লোকটিকে ক্ষমা করে দিলেন! আরেকবার একজন ইহুদি পণ্ডিত মহানবির সহিষ্ণুতা পরীক্ষা করার জন্য মহানবিকে কিছু খেজুর দিলেন এবং একটি নির্দিষ্ট তারিখে খেজুরের অর্থ পরিশোধ করার লক্ষ্যে শর্ত বেঁধে দিলেন। কিন্তু নির্দিষ্ট তারিখের আগে সেই ইহুদি ব্যক্তি এসে মসজিদে নববিতে এসে জনসমক্ষে মহানবিকে অপমান করতে শুরু করে দিলে মহানবি দুর্দণ্ডপ্রতাপ সাহাবি হজরত ওমরের দৃষ্টি আকর্ষণ করলেন। হজরত ওমর তৎক্ষণাৎ দাঁড়িয়ে তরবারি উন্মুক্ত করে বললেন, হে আল্লাহর রসুল! আপনি আঘাত পাবেন এই আশঙ্কায় লোকটির বদলা নিতে পারছি না! না-হলে এই উন্মুক্ত তরবারির আঘাতে লোকটির শিরশ্ছেদ করে নিতাম! মহানবি হজরত ওমরকে তিরস্কার করে বললেন, হে ওমর! আমি তোমার নিকট থেকে এমন আচরণ প্রত্যাশা করিনি! আমি ভেবেছিলাম, তুমি আমার নিকট বিষয়টির স্পষ্টিকরণ দাবি করবে! মহানবির উক্ত কথা শুনে ইহুদি জ্ঞানী ব্যক্তিটি তৎক্ষণাৎ মহানবির পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে বললেন, হে আল্লাহর রসুল! আমাদের ধর্মগ্রন্থে আপনার যাবতীয় গুণাবলি সম্পর্কে অবগত হয়েছি, শুধু আপনার সহিষ্ণুতা সম্পর্কে জানার বাকি ছিল! আজ এই মুহূর্তে সেই সন্দেহটিও দূর হল! আপনি সত্যি সত্যি আল্লাহর প্রেরিত দূত! এই বলে লোকটি মহানবির নিকট ইসলাম ধর্মে দীক্ষিত হলেন! কিন্তু আজকাল কতিপয় গণ্ডমূর্খ ইসলামকে কলুষিত করার লক্ষ্যে বিভিন্ন ফাঁদে পা দিয়ে আখের গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে! আইসিস, আলকায়দাসহ বিভিন্ন সংগঠন অর্থের লোভে ইসলামের নামে যথেচ্ছাচার করে যাচ্ছে। ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে অসদাচরণ করতে বিবেকে বাধছে না। মহানবিকে যাঁরা প্রকৃত অর্থে ভালোবাসেন, তাঁর সকল আদর্শকে তাঁদের কায়মনোবাক্যে অনুসরণ করা উচিত। লেখক: কবি,গবেষক ও শিক্ষাবিদ । প্রকাশক, দৈনিক নববার্তা প্রসঙ্গ। করিমগঞ্জ। অসম। আরও পড়ুন- https://52banglatv.com/2021/10/31257/