সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ৩৬টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ছিলেন ৭৯ হাজার ৭৬৫ জন।
এ উপ-নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মোহিনী বেগম বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫ হাজার ৪শ ৪৮টি ভোটভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬শ ৫৩টি ভোট।
এর আগে, সোমবার(২০ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও বিকেল পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিলো। দু-একজন করে ভোটার এসে ভোট দিয়েছেন। ভোটারবিহীন কেন্দ্রে অনেকটা অলস সময় কাটিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে মাঠে কাজ করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ভোটকেন্দ্রে পুলিশ ও র্যাবকে টহল দিতে দেখা গেছে।
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
-
গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা
-
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে?
আরও পড়ুন: