ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ফান্ড রেইজিং ডিনারে ১৩৫ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি দিলেন যুক্তরাজ্য প্রবাসীরা

প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ০৩:১৮ এএম

ফান্ড রেইজিং ডিনারে  ১৩৫ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি দিলেন যুক্তরাজ্য প্রবাসীরা
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের চীফ প্যাট্রন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হসপিটাল উদ্বোধন করেন। সেই থেকে এই হাসপাতালটি সিলেট তথা প্রত্যন্ত অঞ্চলের হার্টের রোগীদের সুষ্ঠ  সেবা প্রদান করে আসছে। সিলেট তথা সমগ্র বাংলাদেশে দিন দিন হার্টের রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রোগীদের চাপ বেশি থাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের  ৭তম তলা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে গত সোমবার ২৮জুন কেন্টের বেক্সলি মহারাজা রেস্টুরেন্টে এক ডিনারের আয়োজন করা হয়। ফ্রেন্ডস  অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সিনিয়র ভাইস চেয়ারম্যান, চ্যানেল এস চেয়ারম্যান ও সিক্সথ ফ্লোর প্রজেক্ট ইউকে’র হেড আহমদ উস সামাদ চৌধুরীর সভাপতিত্বে এবং চ্যানেল এস’র হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের পরিচালনায় ব্রিট ফাউন্ডেশন ইউকের বিশেষ সহায়তায় আয়োজিত এই ফান্ডরেইজিং ডিনার পার্টির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউকে পার্মানেন্ট ডোনার মেম্বার শেখ ফারুক আহমদ। এরপরে ইউকে কমিটির ফাউন্ডার প্রেসিডেন্ট হাফিজ মজির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব ও ইউকে এডভাইজারী কমিটির প্রেসিডেন্ট এম এ আহাদ সহ মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য ফান্ড রেইজিং ডিনারে বক্তব্য রাখছেন চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের এক্সিকিউটিভ মেম্বার ও ইউকে সেক্রেটারি, মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের স্বাগত বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট প্রতিষ্ঠায় প্রবাসীদের অবদানের কথা তুলে ধরা হয়। তিনি বলেন, ২০০৬ সালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার ডা: এ মালিকের নেতৃত্বে সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  প্রেসিডেন্ট ডা. এম এ রকিব,  মিসেস রকিব, মিসেস এ মালিক, সেক্রেটারি প্রফেসর আমিনুর রহমান লস্কর ও পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ, লন্ডন সফরে এসে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার লন্ডনে এসে প্রায় ১ কোটি ৪১ লক্ষ টাকা ফান্ড রেইজ করে ইউকে প্রবাসীদের নিয়ে মরহুম হাফিজ মজির উদ্দিনকে প্রেসিডেন্ট, মিছবাহ জামালকে সেক্রেটারি ও এস আই আজাদ আলীকে নিয়ে ইউকে এডভাইজারী কমিটি গঠন করা হয়। তৎকালীন সময় প্রায় ১ কোটি টাকা মরহুম এম ইয়াকুব ও অন্যান্য ডোনারদের ৭০ লাখ টাকা প্রেরণ করা হয়। ২০০৭ সালে বাংলাদেশ সরকারের তৎকালীন প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজ উদ্দিন আহমেদ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর থেকে আজ পর্যন্ত ইউকে প্রবাসীরা ফাউন্ডেশনে সহযোগীতা করে আসছেন। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মতামত পেশ করে বক্তব্য রাখেন, হক কনসালটেন্সির ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. আলাউদ্দিন আহমদ, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, উপদেষ্টা বোর্ডের প্রেসিডেন্ট এম শামস উদ্দিন, বজলুর রশীদ এমবিই, প্রেস সচিব আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এম এ কাইয়ুম, জয়েন্ট সেক্রেটারি মনসুর আহমদ খান, ট্রেজারার আবদাল মিয়া। গোলাম রব্বানী রুহি আহাদ, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, চ্যানেল এস এর চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের, ডা. মোসাররফ হোসেন, বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল আহমদ, ফাউন্ডার সেক্রেটার সাংবাদিক নজরুল ইসলাম বাসন, এম এ গণী, সিদ্দিকুর রহমান জয়নাল, ফজলুর রহমান আকিক, আবুল লেইছ, ডা. হালিমা বেগম আলম, আলমগীর কবীর চৌধুরী, মারুফ চৌধুরী পলি রহমান, দর্পন সম্পাদক রহমত আলী, বিশিষ্ট ব্যবসায়ি ইসলাম উদ্দিন, কাজি নোমান, কান্সিলার হানিফ আব্দুল মুকিত, মোহাম্মদ এনাম, ই হক, নাদির মজুমদার, অমি হোসেন, পলি রহমান, নাহিদা মিছবাহ, আয়শা খানম, রজিমুন্নেছা রুমা, ডাক্তার ফারহানা মালিক পলি, ড. চন্দন আলম, মোহাম্মদ আজিজুর রহমান, শেখ ফারুক আহমদ, আব্দুল নুর, সাব্বির হোসেন, একাউটেন্ট রফিকুল হাদার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলি সাদেক শিপু, সুফি সুহেল আহমেদ, শাহীন আহমেদ উজ্জল, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ আব্দুল হাই, ডাব্লিউ আর চৌধুরী টিপু, আর একরামুজ্জামান, জামাল মিয়া, আব্দুল হান্নান, শেখ এম আহমেদ, আফজাল উদ্দিন, ফরহাদ হোসেন টিপু, আব্দুস সামাদ চৌধুরী, বেগম লাল বানু, গোলাম রসুল, মুহি আহাদ, ইব্রাহিম আলী খন্দকার। তারপর নতুন পুরাতন স্থায়ী দাতা সদস্যরা টেবিলে টেবিলে ঘুরে সবার অভিমত নেন ও আহমদ উস সামাদ চৌধুরীর অনুরোধে একে একে সাড়া দেন। তার মধ্যে উল্লেখযোগ্য সিমার্কের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ইকবাল আহমেদ ওবিই দশ লাখ টাকা, চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল ৫০০০ পাউন্ড, বিশিষ্ট বাবসায়ীদের মধ্যে আবু লেইছ ৫০০০ পাউন্ড, এ গনি পরিবার ৫০০০ পাউন্ড, জালালাবাদ এসোশিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব ৫০০০ পাউন্ড সংগ্রহ করে দিবেন। তারপর উপস্থিত প্রতেকে এক হাজার দুই হাজার পাউন্ড করে সপ্তম তলা নির্মাণে সহায়তার জনা এগিয়ে আসেন।। এই পেনডামিকের পরেও  অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন্ শহর থেকে আগত অতিথিরা এসে এই মহতি উদোগকে সফল করতে সচেষ্ট হন। উল্লেখ্য  আহমদ উস সামাদ চৌধুরীর হাতে যারা অনুদান প্রদান করেছেন তাদের নাম উল্লেখ করেন। সর্ব প্রথম তিনি নিজে ও তার সহধর্মীনি মিসেস চৌধুরী ও আহমেদ উস সামাদ চৌধুরীর বড় ভাই সিলেট-৩ আসনের সাবেক সাংসদ মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, কাজি এ এইচ নোমান, কবির আহমদ খলকু, এসবি ফারুক, ফরহাদ হোসেন টিপু, এম আলা উদ্দিন, একাউটেন্ট সাইদুল খালেদ, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আশিক মিয়া, মুস্তাকিম রেজা চৌধুরী, মোহাম্মদ জুবায়ের, আব্দুল হাই, সুহেল চৌধুরী, মানিক মিয়া, মিসেস সুরিয়া মিয়া, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জহিরুল হক, ডাক্তার আলা উদ্দিন আহমেদ, পলি রহমান, ফজলুল হক, রফিকুল হায়দার ইতি মধ্যে প্রত্যেকে এক হাজার পাউন্ড করে অনুদান প্রদান করেছেন ও খুব শীগ্রই অনুদান প্রদান করবেন। যারা এক হাজার/দুই হাজার পাউন্ড দিবেন তাদের মধ্যে কুশিয়ারা গ্রুপের এমডি হারুন মিয়া, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, প্যারিসের বিশিষ্ট কমিউনিটি নেতা হেনু মিয়া, সিদ্দিকুর রহমান জয়নাল,জামাল উদ্দিন মকদ্দস, ইব্রাহিম আলী খন্দকার, এম এ মতিন, মরহুম এম এ আহাদ ফ্যামেলী, ফ্রেন্ডস অফ রুহী আহাদ, মোহাম্মদ শাহীন উজ্জল, রাসুল ইউসুফ প্রমুখ ব্যাক্তিদের নাম পড়ে শোনান। এছাড়াও এফএনএইচএফের চেয়ারম্যান জনাব মাহমুদুর রশীদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, শারীরিক অসুস্ততার কারণে অনুপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রশীদ, মহিব চৌধুরী প্রত্যেকে এক হাজার পাউন্ড,  এম এ কাইয়ুম (দুই লাখ টাকা) ট্রেজারার আবদাল মিয়া, বজলুর রশীদ এমবিই, মনসুর আহমেদ খান, অহিদ উদ্দিন মাদার অফ শেখ ফারুক আহমেদ, ফারহান মাসুদ খান, এনায়েত খান, নাহমাদ মিছবাহ, রুহুল শামসুদ্দিন, শারফুল শামসুদ্দিন প্রমুখ অনুদানের প্রতিশ্রুতি দেন। পরিশেষে নৈশ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।