ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

আয়ারল্যান্ডে শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা ও মত বিনিময় সভা

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২১, ১০:০৯ পিএম

আয়ারল্যান্ডে শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা ও মত বিনিময় সভা
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী(নাদেল) দু’দিনের ব্যক্তিগত সফরে আয়ারল্যান্ড আগমনে-ফ্রেন্ডস অব আওয়ামী লীগ এক সংবর্ধনা ও মত বিনিময় সভার আয়োজন করেন। ডাবলিনের পারনেল স্কয়ারের এ অনুষ্ঠানে আগত আওয়ামী লীগ নেতা ও আমন্ত্রিত অতিথিরা প্রধান অতিথি শফিউল আলম চৌধুরীর সাথে নানা বিষয় আলোচনা করেন। প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী  তার বক্তব্যে দেশকে এগিয়ে নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার নেয়া নানা পদক্ষেপ দেশ- বিদেশে প্রশংসিত হচ্ছেন। বাংলাদেশের উন্নয়নে স্বাধীনতা বিরোধীরা অপপ্রচারে লিপ্ত,তাদের এ অপপ্রচারের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তার সুফল পাচ্ছে বাংলাদেশ। সরকারের উন্নয়নমূলক কাজে প্রবাসীদের ভূমিকার কথা স্বরণ করেন বর্ষীয়ান এ নেতা। সংক্ষিপ্ত বক্তব্যে জসিম উদ্দিন আহমেদ, ফিরোজ হোসেন, দিলদার হোসেন, সাইফুল ইসলাম বাবলু সহ অন্যান্য নেতৃবন্দরা আয়ারল্যান্ডে   দূতাবাস না থাকায় ভিসা জটিলতা থেকে শুরু করে তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, চিকিৎসা খাত সহ নানা খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আয়ারল্যান্ডে না আসার মূল কারন হিসাবে মতামত ব্যক্ত করেন। দূতাবাস বিষয়ে সংশ্লিষ্ট যারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, তাদেরকে আরো দ্রুত গতিতে কাজ করার অনুরোধ জানাবেন বলে আশ্বাস দিয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। আয়ারল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন একটি বার হলেও সফরে আসেন-এ আমন্ত্রণ বার্তা প্রধানমন্ত্রী বরারবরে পৌছে দেয়ারও কথা জানালেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জসিম উদ্দিন আহমেদ,ফিরোজ হোসেন,দিলদার হোসেন,সাইফুল ইসলাম বাবলু,সৈয়দ রাব্বী ইসলাম,প্রবীর দাস,সৈয়দ বিপুল,সৈয়দ মোস্তাফিজুর রহমান সহ গলওয়ে, লিমরিক, কিলকেনী থেকে আগত আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জসিম উদ্দিনের সভাপতিত্বে ও দিলদার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের সমাপ্তি হয় । এর আগে শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ নেতারা।