ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

অমিক্রণের ঢেউ ব্যাপক তবে তীব্রতা কম

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:৫০ এএম

অমিক্রণের ঢেউ ব্যাপক তবে তীব্রতা কম
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও শংকা কম বলেই মনে হচ্ছে। যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকায় প্রকাশিত প্রাথমিক গবেষণা অনুসারে করোনার অন্য ধরনের তুলনায় অমিক্রনে সংক্রমিত কম লোকের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হচ্ছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে চিকিৎসা নেওয়ার হার ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কম দেখা গেছে। তবে, অমিক্রন মৃদু হলেও এ নিয়ে উদ্বেগ রয়েই গেছে। দ্রুত সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্যে বুধবার (২২ ডিসেম্বর) প্রথমবারের মতো একদিনে এক লাখ লোকের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অমিক্রনের তীব্রতা সম্পর্কে আরও বেশি জানা গেলে তা দেশগুলোকে এ ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। স্কটল্যান্ডের গবেষণায় করোনাভাইরাস সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির সংখ্যা গণনা করা হয়েছে। তাতে দেখা গেছে, করোনা ডেলটা ধরনের মতোই আচরণ করেছে অমিক্রন। তারা আশা করেছিল ৪৭ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা লাগতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। গবেষকেরা বলেছেন, হাসপাতালের রোগী ভর্তির প্রয়োজনীয়তা প্রায় দুই-তৃতীয়াংশ কমতে দেখেছেন তাঁরা। তবে এ গবেষণায় ঝুঁকিপূর্ণ বয়স্ক লোকের সংখ্যা ছিল অনেক কম। স্কটল্যান্ডের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জিম ম্যাকমেনামিন একে দারুণ সুসংবাদ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যে তথ্য পাওয়া গেছে তাতে হাসপাতালে ভর্তি নিয়ে একটি শূন্যস্থান পূরণ করা গেছে। তবে এ নিয়ে সতর্ক থাকতেও বলেছেন ম্যাকমেনামিন। বিবিসির খবরে বলা হয়, অবিশ্বাস্যভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে অমিক্রন ধরন। তাই করোনার সংক্রমিত রোগী বেড়ে গেলে এটি মৃদু হওয়ার যে সুবিধা তা নাও মিলতে পারে। স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক উলহাউস বলেন, ‘একটি পৃথক সংক্রমণ বিপুল মানুষের জন্য তুলনামূলকভাবে মৃদু হতে পারে কিন্তু একবারে সবাই একসঙ্গে অসুস্থ হয়ে গেলে তা জাতীয় স্বাস্থ্য সেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করবে।’ এদিকে, দক্ষিণ আফ্রিকার আরেকটি গবেষণায় অমিক্রন ঢেউকে মৃদু হওয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে। এতে বলা হয়, অমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা ৭০ থেকে ৮০ শতাংশ কম। দক্ষিণ আফ্রিকায় অমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে দেশটিতে করোনা রোগীর সংখ্যা দ্রুত হারে বাড়তে দেখা গেছে। তবে প্রাথমিকভাবে যে আভাস মিলেছে, তাতে বলা যায়, করোনার আগের ঢেউয়ের তুলনায় নতুন এ ঢেউয়ে মৃত্যুহার কম। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, করোনার ডেলটা ধরনে আক্রান্ত ব্যক্তিদের তুলনায় অমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত সুস্থ হতে দেখা গেছে। যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবা যাঁরা বাড়িতে চিকিৎসা নিয়েছেন, দুই পক্ষই অমিক্রন থেকে তাড়াতাড়ি সুস্থ হয়েছে। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেসের অধ্যাপক চেরিল কোহেন বলেছেন, ‘করোনা অন্য ধরনের তুলনায় অমিক্রনের তীব্রতা হ্রাসের একটি ইতিবাচক গল্প জানতে পারছি আমরা।’ অমিক্রন কেন হালকা ? অমিক্রন ধরনটির তীব্রতা কম হওয়ার কারণকে এর মৌলিক বৈশিষ্ট্যগুলোর সংমিশ্রণ বলে মনে করা হয়। এর পাশাপাশি টিকা এবং পূর্ববর্তী সংক্রমণ থেকে যে ইমিউনিটি তৈরি হয়েছে সে কারণেও এটি তীব্র হয়ে উঠতে পারেনি। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক বিশ্লেষণে দেখানো হয়েছে, অমিক্রনের মিউটেশন বা প্রতিরূপ তৈরির পরে এটি ডেলটার চেয়ে মৃদু হয়ে যায়। এর বাইরে একাধিক পরীক্ষাগারের গবেষণাতেও অমিক্রন মৃদু হওয়ার সম্ভাব্য কারণ তুলে ধরা হয়েছে। হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, অমিক্রন শ্বাসনালিতে সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে বেশি পারঙ্গম। কিন্তু এটি ফুসফুসের টিস্যুতে যাওয়ার ক্ষেত্রে খুব বেশি পারঙ্গম নয়। ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ দেখেছে যে, অমিক্রন ফুসফুসের কোষগুলোকে একত্রিত করার ক্ষেত্রে পারঙ্গম নয়। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা শিগগিরই অমিক্রন নিয়ে তথ্য প্রকাশ করবে। তা থেকে অমিক্রনের তীব্রতা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।