ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ০৫:০৮ এএম

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আনন্দঘন পরিবেশে পূর্ব লন্ডনের রিজেনেন্টস লেক ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের অষ্টম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। গত ৯ নভেম্বর (রোববার) বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সভার সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি প্রশান্ত লাল দত্ত পুরকায়স্থ বি.ই.এম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন ইকো। ইতিহাস: ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ২০১৬ সালের ডিসেম্বরে গঠিত হয় “ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে”। পরের বছর ২০১৭ সালের জানুয়ারি থেকে সংগঠনটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করে। সংগঠনের অন্যতম লক্ষ্য কেবল প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা। প্রধান অতিথি: সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে এর অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন। তাঁর বক্তব্যে মেয়র বলেন, “যে কোনো সমাজে শিক্ষাই হলো মূল শক্তি। আমাদের সন্তানদের যেন সেরা শিক্ষায় শিক্ষিত করে তোলা যায়, সে লক্ষ্যেই কাজ করতে হবে।” তিনি ব্রিটিশ সমাজের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেদের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার পরামর্শ দেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। কমিটি গঠন: দিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় সংগঠনের অষ্টম সাধারণ সভা ও নির্বাচন। নির্বাচন কমিশনের প্রধান কমিশনার শাহগীর বখত ফারুক এবং কমিশনার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। যেহেতু কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল না, তাই ভোটগ্রহণ ছাড়াই সর্বসম্মতভাবে নতুন কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন সিরাজুল বাসিত চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান (এম কিউ হাসান)। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ জাফর। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মেসবাহ উদ্দীন ইকো এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিলুফা ইয়াসমীন হাসান, রীপা সুলতানা রাকীব ও মির্জা আসাব বেগ। প্রতিবেদন: সভায় বিদায়ী সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন ইকো সংগঠনের গত দুই বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ সৈয়দ জাফর আর্থিক প্রতিবেদন পেশ করেন। সংগঠনের বৃত্তি কর্মসূচি সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়। ২০১৭ সালে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে গত বছর ২৫ জন এবং চলতি বছরে ৫০ জন শিক্ষার্থী এককালীন বৃত্তি পেয়েছে। এবারের সাধারণ সভায় প্রাক্তন শিক্ষার্থীরা আগামী বছর আরও দেড়শ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শোক: বর্তমান সাধারণ সম্পাদক এম কিউ হাসান প্রয়াত সদস্য রাজিয়া বেগমের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে প্রয়াত অ্যালামনাই সদস্য রাজিয়া বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রয়াত শিক্ষকের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরান তেলাওয়াত করেন খালিদ ইয়াহইয়া এবং গীতা পাঠ করেন বিধান মণ্ডল। সাংস্কৃতিক পর্ব: দুপুরের পর অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করেন রীপা সুলতানা রাকীব, মিজানুর রহমান, এরিনা সিদ্দিকী সুপ্রভা ও সৈয়দা সুবর্ণা। উদ্বোধনী পরিবেশনা ছিল অ্যালামনাইর সিনিয়র সদস্য মাহফুজা রহমানের লেখা কবিতা ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়’। এরপর গানের পর্বে অংশ নেন রীপা সুলতানা রাকীব, কাজী কল্পনা, বিশিষ্ট শিল্পী সহোদর সায়ীদ জোবায়ের ও সায়ীদ তারেক, কে জি বি কনক, নীলা নিকি খান ও সৈয়দা তামান্না। শিশু শিল্পী প্রাপ্তি দেব সরকার নৃত্য পরিবেশন করেন এবং ড. হাসনিন চৌধুরী আবৃত্তি করেন। এছাড়া অষ্টম সাধারণ সভা উপলক্ষে একটি স্মারক ম্যাগাজিন প্রকাশ করা হয়। সম্পাদকীয় কমিটিতে ছিলেন প্রশান্ত দত্ত পুরকায়স্থ, মেসবাহ উদ্দীন ইকো, নিলুফা ইয়াসমীন হাসান, এম কিউ হাসান, সৈয়দ জাফর ও মোস্তফা কামাল। দিনশেষে নবনির্বাচিত সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী ও সাধারণ সম্পাদক এম কিউ হাসান উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা সবাই মিলে এই সংগঠনকে আরও শক্তিশালী করবো, যেন প্রবাসে থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার ধারাটি অটুট থাকে।” একটি প্রাণবন্ত, মিলনমেলার আবহে পরিপূর্ণ এই দিন শেষে উপস্থিত সকলে গভীর তৃপ্তি নিয়ে বাড়ি ফেরেন— সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি গর্ব ও ঐক্যের উজ্জ্বল স্মৃতি।