ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৬:২৪ এএম

দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রায় ৩০ হাজার বাংলাদেশির সিংহভাগই ই-৯ ভিসাধারী। এবার দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীদের জন্য ভাষাগত যোগ্যতার শর্ত ছাড়াই দক্ষ কর্মী বা ই-৭-৪ ভিসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

কোরিয়া সরকারের মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) প্রকাশিত এই বিজ্ঞপ্তির প্রতি প্রবাসী কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে সিউলের বাংলাদেশ দূতাবাস।

ভাষার পরীক্ষা ছাড়াই ই-৭-৪ ভিসার আবেদন

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা না দিয়েই ই-৭-৪ ভিসার আবেদন করা যাবে। সে ক্ষেত্রে ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং সিস্টেমে ৩০০-এর মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট থাকতে হবে।

তবে পরবর্তীতে ভিসা নবায়নের আগে ভাষার সনদ জমা দিতে হবে। পরিবারকে কোরিয়ায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করতেও লাগবে ভাষার যোগ্যতা।

ই-৭-৪ ভিসার আবেদনে যেসব শর্ত

এই আবেদনের প্রধান শর্ত হলো, বিগত ১০ বছরে কোরিয়ায় অন্তত ৪ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে রাজধানী সিউলের বাইরে ৩ বছর বা জনসংখ্যা কম এমন এলাকায় ২ বছর কাজের অভিজ্ঞতাও এ ক্ষেত্রে বিবেচ্য হবে।

এ ছাড়া বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অন্তত ১ বছর ধরে কাজ করা, নিয়োগকর্তার সুপারিশপত্র এবং সর্বনিম্ন ২৬ মিলিয়ন ওন বার্ষিক বেতনে ২ বছরের চুক্তিপত্র থাকতে হবে।

ই-৯ ভিসার তুলনায় দীর্ঘমেয়াদি সুযোগ

অদক্ষ ই-৯ ভিসায় সর্বোচ্চ ৪ বছর ১০ মাস থাকার নিয়ম থাকলেও ই-৭-৪ ভিসা দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ দেয়। সাধারণ নিয়মে এই ক্যাটাগরিতে ২০০ পয়েন্ট লাগে।

ভিসাসংক্রান্ত বিস্তারিত জানতে প্রবাসীদের ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার (১৩৪৫) বা এইচআরডি কোরিয়া সেন্টারে (১৫৭৭-০০৭১) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।