ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

জামিলা চৌধুরীকে হয়রানির প্রতিবাদে লন্ডনে মানববন্ধন করেছে  প্রবাসী অধিকার পরিষদ

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২১, ০২:০১ এএম

জামিলা চৌধুরীকে হয়রানির প্রতিবাদে লন্ডনে মানববন্ধন করেছে  প্রবাসী অধিকার পরিষদ
সিলেট এয়ারপোর্টে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীর কাছে ঘুষ দাবী ও তাকে হয়রানির প্রতিবাদে ২ জুলাই সোমবার লন্ডন সময় বিকেল ৪টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি এবং ভয়েস ফর জাস্টিসের সেক্রেটারী কে এম আবু তাহের চৌধুরী। যুক্তরাজ্য শাখার সভাপতি জামান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার, কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুল ইসলাম, কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা সম্পাদক রিদওয়ানুর রহমান, যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি হাফেজ আব্দুল মুবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল, সৈয়দ আনোয়ার, অর্থ সম্পাদক মান্না সিদ্দিকী, সমাজকর্মী ঝর্ণা চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সাজু চৌধুরী সহ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা সিলেট এয়ারপোর্টে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীর কাছে ঘুষ দাবি ও তাকে লাঞ্ছনার নিন্দা জানান। একই সাথে দেশের সকল এয়ারপোর্টে সকল প্রকার হয়রানি বন্ধ করে প্রবাসীবান্ধব যাত্রীসেবা নিশ্চিতের দাবী জানান। জামিলা চৌধুরীর ঘটনায় অভিযুক্ত দু'জন অফিসারের স্থায়ী বহিষ্কারের দাবীও জানানো হয় মানববন্ধন থেকে।