ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৫২ এএম

মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ মক্কায় ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। মক্কার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে এই চরম সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) একই বিবৃতিতে সতর্কবার্তা প্রকাশ করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই অঞ্চলে চরম প্রতিকূল আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

জলমগ্ন এলাকা ও উপত্যকা থেকে দূরে থাকার নির্দেশ

উদ্ভূত পরিস্থিতিতে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সাধারণ অধিবাসীদের চরম সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে জলমগ্ন এলাকা, নিম্নাঞ্চলের উপত্যকা ও বাঁধের আশপাশ থেকে দূরে থাকার পাশাপাশি কর্তৃপক্ষের দেওয়া সার্বিক নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সর্বোচ্চ সতর্কবার্তা ‘রেড অ্যালার্ট’

‘রেড অ্যালার্ট’ হলো আবহাওয়া দপ্তরের সর্বোচ্চ পর্যায়ের সতর্কবার্তা। চরম ঝুঁকিপূর্ণ বা অতি বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতি তৈরি হলে এটি জারি করা হয়ে থাকে। সাম্প্রতিক দিনগুলোতে মক্কা প্রদেশজুড়ে আবহাওয়া চরম অস্থিতিশীল রয়েছে এবং বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আগেও ভারী বৃষ্টির সতর্কতা জারি

এর আগে ২১ আগস্ট আল-আরদিয়াত এবং আল-কুনফুধা প্রদেশেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়ে একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তখন প্রবল বাতাসের পাশাপাশি শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক পাহাড়ি বন্যার ঝুঁকির কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর।