ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
ঢাকা ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

সৌদি আরবের রিয়াদ, জেদ্দা সহ বেশ কয়েকটি শহরে ২৪ ঘণ্টা কারফিউ

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ০৭:১২ পিএম

সৌদি আরবের রিয়াদ, জেদ্দা সহ বেশ কয়েকটি শহরে ২৪ ঘণ্টা কারফিউ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেঃ কর্নেল তালাল আল শালহুব জানান, যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের সেলিব্রিটিও কারফিউর আওতাধীন তাদেরকেও কারফিউ থেকে বাদ দেওয়া হয়নি। তাই, কোন বিখ্যাত সেলিব্রিটি কারফিউ আইন অমান্য করলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে । তিনি সকলকে সর্তক করে বলেন, কারফিউ অমান্য করলে পাবলিক প্রসিকিউশন হিসাবে প্রথমে ১০ হাজার রিয়াল জরিমানা, কারফিউর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের ছবি তোলা বা ভিডিও করা হলে ৫ বছরের জেল এবং ৩০ লাখ রিয়াল জরিমানা।

এ দিকে আজ ০৭ এপ্রিল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সৌদি আরবের রিয়াদ, তাবুক, দাম্মাম, দাহরান, হুফুফ, জেদ্দা, তায়েফ, কাতীফ ও খোবারে পূর্ণকালীন (২৪ ঘন্টা ব্যাপী) কারফিউ ও লকডাউনের নির্দেশনা জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সকল অঞ্চল হতে বের হওয়া বা এতে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

তবে, একান্ত জরুরী চিকিৎসা সেবা, খাদ্যদ্রব্য কেনাকাটা ও ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে (সকাল ছয়টা হতে বিকেল তিনটার মধ্যে) বের হওয়া যাবে। শুধু মাত্র প্রাপ্ত বয়স্করা বের হতে পারবে। বের হতে হলে প্রতি গাড়িতে ড্রাইভারসহ আরেকজন অর্থাৎ মাত্র দুইজন থাকতে হবে।

শুধুমাত্র মুদি দোকান (গ্রোসারি শপ/তামউইনাত), ফার্মেসী, ফিলিং স্টেশন, ব্যাংক, গ্যাস স্টেশন, সার্ভিস এন্ড মেইন্টেনেন্স প্রতিষ্ঠান, প্লাম্বিং- ইলেক্ট্রিক- এসি টেকনিশিয়ানের কাজে নিয়োজিত, পানি পৌছানোর কাজে নিয়োজিত কোম্পানি ছাড়া সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

একই ভাবে ইতোপূর্বে যাদেরকে কাজের স্বার্থে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছিল তারা এসব এলাকায় অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করতে পারবে। এই নির্দেশনা জনস্বার্থ বিবেচনায় জারি করা হয়েছে।

এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদালি জানান, গত ২৪ ঘন্টায় (৬ এপ্রিল বিকেল চার টা পর্যন্ত) নতুন করে আরো ১ শত ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে । করোনা ভাইরাস ১হাজার ৯শত ৩৪ দেহে সক্রিয় রয়েছে । সবশেষ তথ্য মতে ২ হাজার ৬ শত ৫ জন করোনায় আক্রান্ত । এই পর্যন্ত হয়েছে ৩৮ জনের। সুস্হ্য হয়ে ঘরে ফিরলেন ৫ শত ৫১ জন ।