ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

শুধুই নারীদের পরিচালনায় প্রথম সৌদি আরবের আকাশে উড়ল ব্যতিক্রমী ফ্লাইট

প্রকাশিত: ২২ মে ২০২২, ০৭:৩৩ পিএম

শুধুই নারীদের পরিচালনায় প্রথম সৌদি আরবের আকাশে উড়ল ব্যতিক্রমী ফ্লাইট
সৌদি আরবে আভ্যন্তরীণভাবে চালু হলো ব্যতিক্রমী ফ্লাইট। এই ফ্লাইটের ক্রুদের সবাই নারী। তাদের বেশির ভাগই সৌদি আরবের। বিমানটির ভাড়াও অনেক কম। এই এয়ারলাইনের নাম ফ্লাইডিল। শুক্রবার সংস্থাটির অফিসিয়াল টুইটার একাউন্টে এ ঘোষণা দেয়া হয়েছে। বলা হয়েছে, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে প্রথমবারের মতো ফ্লাইডিল পরিচালনা হচ্ছে সব নারী ক্রুদের নিয়ে। তাদের বেশির ভাগই সৌদি আরবের নাগরিক। এই বিমানের যাত্রা শুরু হলো এ৩২০ বিমানে করে। এর মধ্যে রিয়াদ থেকে জেদ্দায় উড়ে গিয়েছে ফ্লাইট ১১৭। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। দীর্ঘদিন বিমান ক্রুদের মধ্যে আধিপত্য বিস্তার করে আছেন পুরুষরা। তাদের সঙ্গে এখন পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরা। এটা তারই প্রমাণ। আর সেটা নতুন মাত্রা পেয়েছে সৌদি আরবে। ফ্লাইট ১১৭তে ক্রু ছিলেন সাতজন। এতে সহ-পাইলট ছিলেন ইয়ারা জ্যান (২৩)। সৌদি আরবের সবচেয়ে কম বয়সী নারী পাইলট তিনি। ইয়ারা জ্যান আরব নিউজকে বলেছেন, সৌদি আরবে বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে এমন একটি মুহূর্তের অংশীদার হতে পেরে তিনি ভীষণভাবে গর্বিত। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ফ্লাইট বিষয়ক স্কুল থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন তিনি। এক বছর আগে যোগ দেন ফ্লাইডিলে। তিনি বলেন, একজন সহ-পাইলট হিসেবে দায়িত্ব পালন করার অর্থ হলো নেভিগেশন, চেকলিস্টের মতো গুরুত্বপূর্ণ অনেক ভূমিকায় পাইলটকে সাহায্য করা। এ দায়িত্ব একজন সৌদি তরুণীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তিনি অনুধাবন করতে পেরেছেন। তিনি বলেন, যদিও একজন সৌদি নারীর জন্য পাইলট হওয়ার ধারনা নতুন, তবে আমাদের প্রজন্মের জন্য এটি অসম্ভব কিছু নয়। বিশেষ করে আমরা আমাদের প্রিয় দেশ এবং আমাদের সম্মানিত নেতাদের কাছ থেকে সমর্থন পাচ্ছি। তারা আমাকে সৌদি আরবে সর্বকনিষ্ঠ মহিলা পাইলট হতে সমর্থন করেছেন। সবসময় একটি ইতিবাচক পরিবর্তন করার সুযোগ পেলে খুশি হব। সম্প্রতি সৌদি আরবে নারী পাইলটের সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে তিনটি নাম উল্লেখ করতে হয়। তারা হলেন হানাদি জাকারিয়া আল-হিন্দি। তিনি সৌদি আরবে লাইসেন্সধারী প্রথম বাণিজ্যিক পাইলট হিসেবে বিমান চালিয়েছেন। এয়ারবাস এ৩২০ আন্তর্জাতিকভাবে প্রথম পরিচালনা করেন পাইলট রাওয়ায়া আল রাইফি। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে একটি সিভিল এয়ারক্রাফট পরিচালনা করেন। তৃতীয়জন হলেন কো-পাইলট ইয়াসমিন আল মাইমানি। সৌদি আরবে প্রথম বাণিজ্যিক বিমানের কো-পাইলট তিনি।