ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১২:০১ পিএম

আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ

২০২৬ ফিফা বিশ্বকাপে মিসরের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে এক রোমাঞ্চকর জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের বেশির ভাগ সময়জুড়ে কিংবদন্তি লিওনেল মেসি ও তার দলকে দারুণভাবে আটকে রাখতে সক্ষম হয়েছিল মিসর। এমনকি মেসির নেওয়া একটি পেনাল্টি কিকও সেভ করে দেন মিশরের গোলরক্ষক। তবে ম্যাচের ৭৯ মিনিটের পর পরপর তিনটি গোল করে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে না গিয়েই নাটকীয় জয় নিশ্চিত করে। এর মধ্যে একটি গোল করে মেসি নিজেই সমতায় ফেরান দলকে।

তবে আর্জেন্টিনার এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ম্যাচটি বিতর্কমুক্ত ছিল না। ম্যাচের শুরুতে মিসর যখন ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে, তখন একটি বিতর্কিত ভিএআর রিভিউয়ের কারণে তাদের একটি গোল বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তটি ধারাভাষ্যকারদের মাঝেও বিস্ময় ও প্রশ্নের জন্ম দেয়। ভিএআর নিয়ে ফক্স-এর ধারাভাষ্যকার ড্যারেন ফ্লেচার বলেন, “ভিএআর আমার জীবনের অভিশাপ।”

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিসরের কোচ হোসাম হাসান। তিনি বলেন, “আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই দেখিনি। একটি পেনাল্টি বাতিল করা হয়েছে। আরেকটি ঘটনায় আমাদের পেনাল্টি হওয়া উচিত ছিল, কিন্তু ভিএআরে সেটি দেখাই হয়নি। দ্বিতীয় গোলটিও কোনও এক কারণে বাতিল করা হয়েছে।” হাসানের অভিযোগ, রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল বলেই এমন সিদ্ধান্ত এসেছে।

এদিকে বিতর্কিত এই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শহরের বাস লেন বাড়ানোর ফলে নাগরিকদের সাশ্রয় হওয়া সময় কীভাবে ব্যবহার করা যেতে পারে—এমন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এর মানে হলো আপনার বন্ধুদের সাথে এই বিষয়ে একমত হওয়া যে, গতকাল মিসরকে ডাকাতি’ করে হারানো হয়েছে।”

মেয়র মামদানির এই মন্তব্যের পর উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে। এতে ধারণা পাওয়া যায়, আর্জেন্টিনার সমর্থকদের বাইরে অনেকেই মিসরের কোচ হোসাম হাসানের অভিযোগের সঙ্গে একমত পোষণ করছেন।