ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

হোয়াইট হাউসের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ

প্রকাশিত: ২৪ জুলাই ২০১৯, ০৬:১৫ পিএম

হোয়াইট হাউসের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে প্রিয়া সাহার অভিযোগের প্রতিবাদ এবং বাংলাদেশে তাকে ফেরত পাঠানোর দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। সমাবেশ থেকে ট্রাম্প প্রশাসন বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে গত ২২ জুলাই, সোমবার দুপুরে এ শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে স্মারকলিপিও প্রদান করা হয়। সমাবেশে উপস্থিত বিক্ষোভকারীরা ব্যানার হাতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার এবং শাস্তির দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের বুকে অসাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। দেশের এ ভাবমূর্তিকে কলুষিত করতে তথাকথিত প্রিয়া সাহা যে নির্জলা মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন তারই বিরুদ্ধে আমাদের এ প্রতিবাদ সমাবেশ। এ সমাবেশের মাধ্যমে আমরা ট্রাম প্রশাসনকে জানাতে চাই যে, দু-চারটি কুচক্রীর কাছে আমরা মাথানত করব না। বক্তারা মেট্রো ওয়াশিংটনে বসবাসরত দেশপ্রেমিক প্রতিটি সচেতন নাগরিককে ধর্ম, বর্ণ, দল ও মত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে প্রিয়া সাহার মিথ্যাচারের জবাব দেয়ার উদাত্ত আহ্বান জানান। গত ১৭ জুলাই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহা অভিযোগ করেন, ‘বাংলাদেশ থেকে তিন কোটি ৭০ লাখ সংখ্যালঘু গুম হয়েছে। এমনকি তার নিজের বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তার ভিটেমাটিও দখলে নিয়েছে।’ তার ওই বক্তব্যে দেশ ও প্রবাসে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রতিবাদের ঝড় ওঠে। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি আজাম আজাদ, সাধারণ সম্পাদক এম নবী বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল, সদস্য আলমগীর, রিমন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি এম রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তূর্য, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সহ-সভাপতি আবু সিদ্দিক সাজ, সদস্য সেতু, বাগডিসি’র সভাপতি সালাউদ্দিন, আওয়ামী সাংস্কৃতিক ফেরাম যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক আবুল সরকার প্রমুখ সমাবেশ উপস্থিত ছিলেন।