ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো বিমান

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম

হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো বিমান

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি মালবাহী কার্গো বিমান (কার্গো প্লেন) রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। দুর্ঘটনায় অন্তত দুজনের প্রাণহানির আশঙ্কা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের।

দুবাই থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, অবতরণের পর কার্গো বিমানটি রানওয়ের পাশে থাকা একটি বাহনে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ওই বাহনের দুই আরোহী মারা গেছেন। তবে দুর্ঘটনা বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা গেছে, এয়ারএসি‌টি লিভারিযুক্ত একটি বোয়িং ৭৪৭ মালবাহী বিমান সাগরের পাড়ে আংশিকভাবে ডুবে আছে। উড়োজাহাজের সামনের ও পেছনের অংশ আলাদা হয়ে গেছে।

হংকংয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় কার্গো বিমানটি উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যায়। সে সময় দুজন স্থলকর্মী পানিতে পড়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিণতি নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর উত্তর রানওয়েটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে দক্ষিণ ও কেন্দ্রীয় রানওয়ে আপাতত সচল থাকবে।

বিবৃতিতে ওই স্থলকর্মীদের বিষয়ে কিছু উল্লেখ না থাকলেও বলা হয়েছে, কার্গো বিমানের চার আরোহীকে উদ্ধার করা হয়েছে।

এমিরেটস এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, সোমবার তাদের ইকেই৯৭৮৮ ফ্লাইটটি হংকংয়ে অবতরণের সময় ক্ষতিগ্রস্ত হয়। তবে সব আরোহী নিরাপদে আছেন এবং বিমানে কোনো মালামাল ছিল না। এটি ছিল একটি বোয়িং ৭৪৭ মালবাহী বিমান, যা তুরস্কভিত্তিক এসি‌টি এয়ারলাইন্স থেকে ভাড়া নেওয়া হয়েছিল।

তুর্কি এয়ারলাইন্সটি সাধারণত বড় বিমান সংস্থাগুলোর অতিরিক্ত কার্গো পরিবহনের কাজ করে থাকে। তবে কর্মঘণ্টার বাইরে হওয়ায় যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পায়নি রয়টার্স।