সুইজারল্যান্ডের জেনেভায় প্রবাসী বাঙালিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।
২ মার্চ শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় জেনেভায় স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক সংগঠক জেনেভা ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম ।
ইয়ূথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি মো. শশি খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শর্মিলা ।
এসময় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দদের পাশাপাশি বিভিন্ন জাতি ও দেশের নাগরিকরাও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
লন্ডন ও ইতালী থেকে আগত অতিথি শিল্পীদের বাংলা সঙ্গীত পরিবেশনটি ছিল মুগ্ধতাপূর্ণ। আলোচনা সভায় বাংলা ভাষা,সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী কমিউনিটি নেতা রাসেল হাওলাদার,পুনম ইসলাম,গৌরীচরণ রিমি,রবিন বড়ুয়া,জিশু বড়ুয়া,মাসুম খান দুলাল,রুমি বড়ুয়া,শিশু শিল্পী তুলি ,কাজী রিয়াজ,মিয়া রবিন,রিতু কাজী সহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।
ছবি: রাসেল হাওলাদার
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
-
যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?