ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, বললেন, 'ইনশাল্লাহ আমরা উইন খরমু’

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ০২:০১ পিএম

সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, বললেন, 'ইনশাল্লাহ আমরা উইন খরমু’

বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে খেলতে সিলেটে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (১৭ মার্চ ২০২৫) সকাল ১১টা ৩৫ দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা।

এর আগে রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় ২টায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা। তারকা ফুটবলার হামজার পৈত্রিক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে।

বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রথমবারের মতো দেশে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী। তার আগমণ ঘিরে সিলেট বিমানবন্দরে ভীড় জমান শত শত ভক্ত-সমর্থক। হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে সিলেটে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বেশ কয়েকজন কর্মকর্তা।

হামজার আগমনে গণমাধ্যমকর্মীদের ভীড়ও ছিল লক্ষ্যণীয়। বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই ইংলিশ ফুটবলার। তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় খুব বেশি কিছু বলতে পারেন হামজা চৌধুরী। পরে সেখান থেকে আবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে যান।

ইংরেজিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন হামজা। বলেন, ‘অবিশ্বাস্য, অবিশ্বাস্য। অনেক দিন পর আসা হলো...এখানে আসতে পেরে রোমাঞ্চ অনুভব করছি।  তিনি পরে স্থানীয় সিলেটীতে দেন উত্তর, 'ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি  বহুত্তা।  আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু।' (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।

হামজার সঙ্গে এসেছেন স্ত্রী, সন্তান ও মা। বাফুফে সদস্যরা জানিয়েছেন, বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যাবেন  পিত্রালয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। যেই জায়গাটা গতকাল থেকেই সেজে আছে হামজার আগমনের অপেক্ষায়। সেখান থেকে আগামীকাল ঢাকা যাবেন। এরপর একদিন প্র্যাকটিস করবেন। ১৯ মার্চ বাংলাদেশ দলের টিম ফটোসেশন রয়েছে। এরপরই সংবাদ সম্মেলন। পর দিন অর্থাৎ ২০ মার্চ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে। সেখানে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিকে, হামজাকে স্বচক্ষে এক নজর দেখার জন্য সিলেট বিমানবন্দরের বাইরে অনেক সমর্থকের ভিড়। কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, কেউ আবার খালি হাতে শুধু এক নজর দেখার জন্য। এসময় তারা বিভিন্ন ধরণের মিছিল দিতে থাকেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন হামজা। এখন খেলছেন প্রিমিয়ার লিগের পরের স্তর চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলারও অভিজ্ঞতা আছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।