ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া ফুটবল কাপে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ বিজয়ী

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ০৫:২৪ পিএম

লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া ফুটবল কাপে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ বিজয়ী
লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'মিডিয়া ফুটবল কাপ' টুর্নামেন্ট সম্পন্ন হয়ছে। রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে 'সিক্স এ সাইড' এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রথম পর্বে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ মোট ১০টি গণমাধ্যম দল অংশগ্রহণ করে। ‘এ’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ‘চ্যানেল এস’ এর সাথে ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’, ‘বিলেত’, ‘আবাহনী’ ও ‘বাংলা পোস্ট’ অংশ নেয়। ‘বি’ গ্রুপে গতবারের রানার্সআপ ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ এর সাথে ‘সাপ্তাহিক দেশ’, ‘এলবি২৪’, ‘মিডল্যান্ড বাংলা মিডিয়া’ ও ‘আইওএন টিভি’ অংশ নেয়। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ‘চ্যানেল এস’ ২-০ গোলে ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ কে হারিয়ে দেয়। দ্বিতীয় খেলায় ‘বিলেত’ ০-০ গোলে ‘বাংলা পোস্ট’ এর সাথে ড্র করে। তৃতীয় খেলায় ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ৩-০ গোলে ‘আইওএন টিভি’কে হারিয়ে দেয়। চতুর্থ খেলায় ‘সাপ্তাহিক দেশ’ ০-২ গোলে ‘এলবি২৪’ এর কাছে হেরে যায়। পঞ্চম খেলায় ‘আবাহনী’ ০-২ গোলে ‘চ্যানেল এস’ এর কাছে হেরে যায়।ষষ্ঠ খেলায় ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ ০-২ গোলে ‘বিলেত’ এর কাছে হেরে যায়। সপ্তম খেলায় ‘মিডল্যান্ডস বাংলা মিডিয়া’ মাঠে না আসায় ১-০ গোলে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ওয়াক ওভার লাভ করে। অষ্টম খেলায় ‘সাপ্তাহিক দেশ’ ২-০ গোলে ‘আইওএন টিভি’কে হারিয়ে দেয়। নবম খেলায় ‘বাংলা পোস্ট’ ০-২ গোলে ‘আবাহনী‘র কাছে হেরে যায়। দশম খেলায় ‘বিলেত’ ০-২ গোলে ‘চ্যানেল এস’ এর কাছে হেরে যায়। একাদশতম খেলায় ‘মিডল্যান্ডস বাংলা মিডিয়া’ মাঠে না আসায় ‘এলবি২৪’ ১-০ গোলে ওয়াক ওভার লাভ করে। দ্বাদশ খেলায় ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ৪-০ গোলে ‘সাপ্তাহিক দেশ’কে হারিয়ে দেয়। ত্রয়োদশ খেলায় ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ ০-২ গোলে ‘আবাহনী’র কাছে হেরে যায়। চতুর্দশ খেলায় ‘বাংলা পোস্ট’ ০-২ গোলে ‘চ্যানেল এস’ এর কাছে হেরে যায়। পঞ্চদশ খেলায় ‘মিডল্যান্ডস বাংলা মিডিয়া’ মাঠে না আসলে ০-১ গোলে ‘আইওএন টিভি’ ওয়াক ওভার লাভ করে। ষোড়শ খেলায় ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ১-২ গোলে ‘এলবি২৪’ এর কাছে হেরে যায়। সপ্তদশ খেলায় ‘বিলেত’ মাঠে না নামলে ০-১ গোলে ‘আবাহনী’ ওয়াক ওভার লাভ করে। অষ্টাদশ খেলায় ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ ১-০ গোলে ‘বাংলা পোস্ট’কে হারিয়ে দেয়। কুড়িতম খেলায় ‘এলবি২৪’ ১-০ গোলে ‘আইওএন টিভি’কে হারিয়ে দেয়। গ্রুপ ‘এ’ থেকে ‘চ্যানেল এস’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ও ‘আবাহনী’ রানার্সআপ হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। গ্রুপ ‘বি’ থেকে ‘এলবি২৪’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ও ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ রানার্সআপ হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ‘চ্যানেল এস’, ‘বি’ গ্রুপ রানার্সআপ ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ কে মোকাবিলা করে। নির্ধারিত সময়ে খেলা ড্র হলে পরে ট্রাইব্রেকারে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ২-১ গোলে ‘চ্যানেল এস’ কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ‘এলবি২৪’, ‘এ’ গ্রুপ রানার্সআপ ‘আবাহনী’ কে মোকাবিলা করে। ‘আবাহনী’ ২-০ গোলে ‘এলবি২৪’ কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ১-০ গোলে ‘আবাহনী’ কে হারিয়ে ‘মিডিয়া কাপ ফুটবল ২০২১’ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালের ম্যাচসেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট‘ জিতেছেন ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ এর জাকির হোসেন কয়েছ। সর্বোচ্চ ৫টি গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন, ‘চ্যানেল এস’ এর বাহার। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ আকর্ষণীয় ট্রফিসহ প্রাইজমানি পেয়েছে ৫০০ পাউন্ড। টুর্নামেন্টের রানার্সআপ দল ‘আবাহনী’ আকর্ষণীয় ট্রফিসহ প্রাইজমানি পেয়েছে ২৫০ পাউন্ড। ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার আহবাব হোসেন। স্বাগত বক্তব্যে রাখেন, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের। ‘মিডিয়া কাপ ফুটবল ২০২১’ এর দায়িত্বে ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের ইভেন্ট এ্যান্ড ফেসেলিটিজ সেক্রেটারি মো: রেজাউল করিম মৃধা; সমন্বয়ে ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার আ স ম মাসুম, ট্রেনিং সেক্রেটারি ইব্রাহিম খলিল ও আই টি সেক্রেটারি সালেহ আহমেদ এবং সার্বিক তত্বাবধানে ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের। টুর্নামেন্ট পরিচালনার সহযোগিতা করেন ফিফটি এ্যাক্টিভ ক্লাব। টুর্নামেন্টে শুধুমাত্র লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বাররাই অংশ গ্রহণ করেন। এ আয়োজনে পৃষ্টপোষকতায় ছিল গ্রামীণ লিংক, মিন্ট ক্যাটারাস,সোনার গাঁও রেস্টুরেন্ট, বার্কিং ফিস বাজার এবং লিজেন্ড এক্সপ্রেস ।