ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১০:০১ পিএম

মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
১৪ এপ্রিল রবিবার বিকালে বার্সেলোনার স্থানীয় একটি হলে  বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ উপলক্ষে মহিলা সমিতি বার্সেলোনা  আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজন। বাংলা নববর্ষ  উপভোগ করতে অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশী কমিউনিটির নারী,শিশু সহ  সহ স্থানীয় স্পানিশরা। অনুষ্ঠানে ছিল বাঙ্গালীয়ানা পোষাক ও বৈশাখী  নানা ঐত্যিহ্যিক উপকরণের সম্মিলন। পহেলা বৈশাখ অনুষ্ঠান উপভোগ করতে আসা প্রবাসী বাংলাদেশী ও স্পানিশ অতিথিদের আপ্যায়ন করা হয়  বাঙালির ঐতিহ্যবাহী দেশীয় নানা পদের খাবার। অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দেয়া স্পানিশদের নববর্ষ এবং এর ঐতিহ্যিক দিকগুলো বর্ণনা দেন। ঐতিহ্যবান্ধব বাহারি খাবার সম্পর্কেও জানতে চান এবং খাবার উপভোগ করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মুন্নি ও মালিয়া সাঈদ এর প্রাণবন্ত সঞ্চালনায়  অনুষ্ঠান শুরু হয় সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বার্সেলোনার নামকরা নারী কণ্ঠ ও নৃত্য শিল্পীবৃন্দ। ছিল শিশু শিল্পীদের মুগ্ধকর পরিবেশনাও। সঙ্গীত পরিবেশন করেন বিউটি,জিনাত শফিক ও আব্দুল মুকিত এবং নৃত্য পরিবেশন করেন মৌসুমী,আনুস্কা,কেয়া,ঈরিশা,নাফিসা প্রমূখ। বাংলা নববর্ষের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনর বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এর অনারারি কন্সুলার সিনিয়র রামন পেদ্রো। এছাড়াও বার্সেলোনার স্থানীয়  সামাজিক,রাজৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ । বাঙালির ঐহিত্য ও সংস্কৃতি মিশেল অনুষ্ঠানটি আয়োজনের জন্য আয়োজক সংগঠন মহিলা সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন  অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ । অনুষ্ঠানে আসা অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মহিলা সমিতির সভাপতি মেহেতা হক জানু। প্রসঙ্গত মহিলা সমিতি বার্সেলোনা ধারাবাহিকভাবে বার্সেলোনায় বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে বাংলা  নববর্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে থাকে।যা স্থানীয় বাঙালি কমিউনিটি এবং স্পেনিশদের কাছে প্রসংশিত।